চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার আরও ৫

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:32 পূর্বাহ্ন 03, নভেম্বর 2024
in - টপ লিড নিউজ, অপরাধ
A A
সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা আগুনের ঘটনায় গ্রেপ্তারদের সঙ্গে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর কচুক্ষেত ও মিরপুর-১৪ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং সেনাবাহিনী-পুলিশের গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

গ্রেপ্তাররা হলেন আলমগীর, রেশমা খাতুন, মাহফুজ মিয়া, আমিনুল ইসলাম ও কাজী রাসেল।

শনিবার রাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, রাজধানীর কচুক্ষেত এবং মিরপুর-১৪ এলাকায় গত ৩১ অক্টোবর দুষ্কৃতকারীরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পরে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ ও সরকারি সম্পত্তি ধ্বংসের পরিপ্রেক্ষিতে ঘটনার পর থেকে যৌথ অভিযান শুরু করে সেনাবাহিনী। শনিবার সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে পাঁচজন দুষ্কৃতকারীকে ভাষানটেক ও কাফরুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য ভাষানটেক ও কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইএসপিআর আরও জানায়, পরিকল্পিতভাবে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়া, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং সরকারি সম্পদ বিনষ্টকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।

এর আগে ১ নভেম্বর ভাষানটেক এলাকায় সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- রিফাত, হৃদয় এবং ইয়াসিন। সেনাবাহিনীর হাতে এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো আট।

Tags: আইএসপিআরসেনাবাহিনীসেনাবাহিনী-পুলিশের গাড়িতে আগুন
Previous Post

ঢাকায় ফিরে যা বললেন মেহজাবীন

Next Post

দুর্নীতির অভিযোগে লালমনিরহাটে কলেজ অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

Next Post
জনপ্রিয় ব্যক্তির হাসিমুখের ছবি, পরিপাটি পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতির অভিযোগে লালমনিরহাটে কলেজ অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

মেসি ফুটবল মাঠে বল নিয়ে খেলছেন, দর্শকরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ মুহূর্তের গোলে হারল মিয়ামি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT