চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্দোলনে গুলির অভিযোগে যুবলীগ নেতা ‘বোমা জলিল’ গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:02 অপরাহ্ন 02, নভেম্বর 2024
in অপরাধ
A A
বিএনপি নেতা গ্রেপ্তার, র‍্যাবের অভিযানে আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে গুলিবর্ষণের অভিযোগে শরীয়তপুরের জাজিরা থানার বিলাশপুর ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী জলিল মাদবর ওরফে বোমা জলিলকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ শনিবার রাজধানীর শাহবাগের আলপনা টাওয়ার এলাকায় থেকে র‍্যাব-১০ এর একটি অভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত সন্ত্রাসী বোমা জলিলের নেতৃত্বে তার সহযোগীদের মাধ্যমে জাজিরা এলাকায় চুরি, ছিনতাই, সম্পদ লুট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, মাদক ব্যবসা, মাদক সেবন ও হত্যাসহ বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন। জলিলের বিরুদ্ধে শরীয়তপুরের জাজিরা থানায় নাশকতা ও হত্যা চেষ্টাসহ মোট ১৪টি মামলা রয়েছে।

এদিন সন্ধ্যায় র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ৫ আগস্ট ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে কিছু অস্ত্রধারী সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র, রাম দা, চাপাতি, হকি স্টিক এবং লাঠি-সোটাসহ বিভিন্ন প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এছাড়া ছাত্র-জনতার যৌক্তিক কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলনকে বানচাল করতে আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র-ছাত্রীসহ একাধিক আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও গুজব রটান এবং তাদেরকে গুম ও প্রাণ নাশের হুমকি দেন। এসব ঘটনায় আহত ও নিহতদের পরিবারের লোকজন যাত্রাবাড়ী থানায় বোমা জলিলসহ ১৪৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২০০/৩০০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৫৪।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি ঘটনার সাথে সম্পৃক্তার সত্যতা স্বীকার করেছেন বলে জানায় র‌্যাব।

Tags: যুবলীগ নেতার‍্যাব-১০
Previous Post

পুকুরে নেমে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

Next Post

রাজনৈতিক দল ‘নিষিদ্ধ’ বিষয়ে যে প্রশ্ন মির্জা ফখরুলের

Next Post
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক দল 'নিষিদ্ধ' বিষয়ে যে প্রশ্ন মির্জা ফখরুলের

প্রতিনিধি সম্মেলনে নূর ও অন্যান্য অতিথির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিহিংসা-প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করি না: নূর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT