চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভয়াবহ বন্যায় স্থগিত রিয়াল-ভ্যালেন্সিয়া ম্যাচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:26 অপরাহ্ন 01, নভেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার কারণে স্থগিত করা হয়েছে লা লিগার রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়ার ম্যাচ। শনিবার ভ্যালেন্সিয়ার মেস্তাল্লা স্টেডিয়ামে গড়ানোর কথা ছিল খেলা। সেই মাঠ ব্যবহার করা হচ্ছে বন্যার্তদের সাহায্যে। মেয়েদের শীর্ষ লিগে ভ্যালেন্সিয়া-দেপোর্তিভো ও রিয়াল-লেভান্তে ম্যাচও স্থগিত করা হয়েছে।

লা লিগা কর্তৃপক্ষ এ সপ্তাহে ম্যাচ চলাকালীন সম্প্রচারকদের মাধ্যমে বন্যার্তদের জন্য সাহায্যের আবেদন জানিয়েছে। সাহায্যের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমও ব্যবহার করছে ক্লাবগুলো। বিবৃতিতে লা লিগা কর্তৃপক্ষ বলেছে, ‘ক্ষতিগ্রস্ত পরিবার ও নিখোঁজদের প্রতি সহমর্মিতা ও শোক জানাচ্ছে স্পেনের পেশাদার ফুটবল।’

রেডক্রসের মাধ্যমে রিয়াল মাদ্রিদ এক মিলিয়ন ইউরো দেবে সহায়তায়। ক্লাবটি বিবৃতিতে বলেছে, ‘রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশন ও রেডক্রস ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে এবং এক মিলিয়ন ইউরো সাহায্য করবে ক্ষতিগ্রস্ত পরিবারদের, যারা খুব বাজে পরিস্থিতি পার করছে এবং তাদের আমাদের সাহায্যের প্রয়োজন।’

অত্যধিক বৃষ্টিতে গত পাঁচ দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বন্যার মুখোমুখি হয়েছে ইউরোপের দেশ স্পেন। এই প্রাণঘাতী বন্যায় এপর্যন্ত ৯৫ জনের মৃত্যু হয়েছে।

নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। মঙ্গলবারের আকস্মিক বন্যায় ভেসে যায় বিভিন্ন সেতু, সড়ক ও ভবন। পানির তোড় থেকে বাঁচতে অনেক মানুষ বাড়ির ছাদে উঠে ও গাছ আকড়ে ধরে বাঁচার চেষ্টা করেন।

দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো শানচেজ বন্যায় হতাহতের জন্য তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। ১৯৭৩ সালের পর এবারই সবচেয়ে প্রাণঘাতী বন্যার মুখোমুখি হয়েছে স্পেন। পাঁচ দশকের বেশি সময় আগের বন্যায় দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে অন্তত ১৫০ জনের মৃত্যু হয়েছিল।

Tags: রিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টসস্পেন
Previous Post

আর যা-ই করি, কোচ হতে চাই না

Next Post

ট্রাম্প-হ্যারিসের বিতর্ক কীসের ইঙ্গিত দিচ্ছে?

Next Post
অ্যামেরিকা ও বাংলাদেশের নেতাদের ছবি, রাজনৈতিক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্প-হ্যারিসের বিতর্ক কীসের ইঙ্গিত দিচ্ছে?

ভারত ও যুক্তরাষ্ট্রের পতাকা, আন্তর্জাতিক সম্পর্কের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের ৪ প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT