চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের ৩০ হলে বলিউডের সাড়া জাগানো ‘স্ত্রী ২’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:29 অপরাহ্ন 01, নভেম্বর 2024
in বিনোদন
A A
বলিউড সিনেমা 'স্ত্রী ২' এর পোস্টার, নারীর ছবি ও অভিনেতাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাফটা চুক্তিতে দেশের সিনেমা হলে মুক্তি পেল ভারতীয় ছবি ‘স্ত্রী ২’। দেশীয় ‘প্রহেলিকা’ ছবির বিনিময়ে ভারতীয় এই ব্লকবাস্টার ছবিটি আমদানি করা হয়।

গত সপ্তাহে মুক্তির কথা থাকলেও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় তা সম্ভব হয়নি। অবশেষে ১ নভেম্বর মুক্তি পেল বলিউডে রেকর্ড পরিমাণ ব্যবসা করা ‘স্ত্রী ২’।

আমদানিকারক প্রতিষ্ঠান দ্য অভি কথাচিত্রের জাহিদ হাসান অভি চ্যানেল আই অনলাইনকে জানান, শুক্রবার থেকে বাংলাদেশের ৩০টি প্রেক্ষাগৃহে ‘স্ত্রী ২’ মুক্তি পেয়েছে। গত সপ্তাহে মুক্তি দেয়ার ইচ্ছে ছিল কিন্তু অনুমতি প্রাপ্তিতে বিলম্ব হওয়ায় সম্ভব হয়নি, তাই আজ মুক্তি পেল।

১৫ আগস্ট ভারতে মুক্তি পেয়েছিল হরর কমেডি ঘরানার ‘স্ত্রী ২’। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর। এতে বরুণ ধাওয়ান ও অক্ষয় কুমার ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘স্ত্রী’। তারই সিক্যুয়েল ঘিরে প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে।

সেই প্রত্যাশা ছাপিয়ে যেতে সক্ষম হয়েছেন শ্রদ্ধা, রাজকুমার, পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপারশক্তি খুরানা অভিনীত ৬০ কোটি রুপির এই ছবি!

অমর কৌশিক পরিচালিত এ সিনেমার গল্পে দেখা যায়, চান্দ্রেই শহরে হঠাৎ আবির্ভূত হয় মস্তকবিহীন এক ভূত। ভূত তাড়াতে রাজকুমারকে সহযোগিতার জন্য এগিয়ে আসে শ্রদ্ধা। একসময় রাজকুমার জানতে পারে, শ্রদ্ধা কোনো মানুষ নয়, সেও আসলে ভূত। এগিয়ে যায় ছবি গল্প।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, ‘স্ত্রী ২’ ৮০১ কোটি টাকার উপর ব্যবসা করে এবং ভারতেই ৫৮৬ কোটি রুপি আয় করে ব্লকবাস্টার সিনেমা ‘জওয়ান’র রেকর্ড ভাঙে। ছবির ‘আজ কি রাত’ নামে মধুবন্তী বাগচী গাওয়া একটি গান তুমুলভাবে জনপ্রিয়তা অর্জন করে।

Tags: অভিনয়প্রহেলিকাবলিউডভারতীয় ছবিলিড বিনোদনসিনেমাস্ত্রী ২
Previous Post

ভারতের ৪ প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা 

Next Post

৩ নভেম্বর থেকে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান

Next Post
চ্যানেল আই অনলাইন: পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

৩ নভেম্বর থেকে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের ছবি, পেশাদার ও আত্মবিশ্বাসী. Channel i News - চ্যানেল আই নিউজ

সার্কফাইন্যান্স নেটওয়ার্কের চেয়ারপার্সন হলেন গভর্নর ড. আহসান এইচ মনসুর 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT