চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে দেশে ফিরলেন সাফজয়ী বীরকন্যারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:40 অপরাহ্ন 31, অক্টোবর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
সাফজয়ী নারী ফুটবল দল চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে দেশে ফিরছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাগতিক নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপ জিতে ফিরেছে বাংলাদেশ। নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামের ধারণক্ষমতা ছিল প্রায় ২০ হাজার। স্বাগতিকদের স্তব্ধ করে দেন ঋতুপর্ণা চাকমা। তার আগের কাজটি সারেন মনিকা চাকমা। দুজনের গোলে নেপালকে হারিয়ে শিরোপা নিয়ে দেশে ফিরেছেন সাবিনা-মনিকা-ঋতুপর্ণারা।

বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর আড়াইটার দিকে অবতরণ করে সাবিনাদের বহনকারী উড়োজাহাজটি। টানা দ্বিতীয়বার সাফ জয়ের আনন্দ সারা দেশের মানুষের সাথে ভাগাভাগি করে নেয়ার প্রস্তুতি সারা হয়েছে। আয়োজন করা হয়েছে ছাদখোলা বাসে সংবর্ধনার। ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে রওনা করে বাফুফে ভবনে যাবেন বিজয়ীরা।

নেপাল থেকে রওনা করার আগে টিম হোটেলে কেক কেটেছে বাংলাদেশ দল। একপাশে শিরোপা রেখে আরেকদিকে রাখা কেক কেটেছেন অধিনায়ক সাবিনা খাতুন। এরপর দলের সবাই বাসে উঠে বিমানবন্দরের দিকে রওনা দেন।

শিরোপা নিয়ে বিমানবন্দর থেকে সরাসরি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যাবেন সাফজয়ীরা। সেখানে বিকেল ৫টার দিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া খেলোয়াড়দের সাথে দেখা করবেন।

Tags: ঋতুপর্ণানেপালবাফুফেবাংলাদেশমনিকালিড স্পোর্টসসাবিনা
Previous Post

পৃথিবীকে ঠাণ্ডা করতে ব্যবহার হবে হিরা!

Next Post

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল শুনানি শুরু

Next Post
বাংলাদেশের সংসদ ভবনের ছবি, বিশাল আকারের আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল শুনানি শুরু

প্রয়াত চলচ্চিত্র ব্যক্তিত্ব সাইফুল ইসলাম চৌধুরীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন চলচ্চিত্র ব্যক্তিত্ব সাইফুল ইসলাম চৌধুরী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT