চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলবায়ু সহনশীলতার সাহসী গল্প নিয়ে আলোকচিত্র প্রদর্শশনী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:17 অপরাহ্ন 30, অক্টোবর 2024
in বাংলাদেশ
A A
জলবায়ু সহনশীলতার গল্প নিয়ে আলোকচিত্র প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জলবায়ু সংকটের মধ্যে প্রতিরোধের গল্প তুলে ধরে ‘সার্জিং হোপ: স্টোরিজ অব ক্লাইমেট রেজিলিয়েন্স’ শীর্ষক তিন দিনের ফটোগ্রাফি প্রদর্শনী শুরু হয়েছে আজ থেকে।

বুধবার ৩০ অক্টোবর রাজধানীর আলোকিতে অনুষ্ঠিত এ প্রদর্শনীর আয়োজক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড। এতে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত মানুষদের সংগ্রামী জীবনযাত্রাকে নিপুণভাবে উপস্থাপন করা হয়।

প্রদর্শনী উদ্বোধন করেন সুইডেন দূতাবাসের প্রথম সচিব নায়োকা মার্টিনেজ ব্যাকস্ট্রোম, আয়ারল্যান্ডের সম্মানিত কনসাল মাসুদ জামিল খান এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাষ্ট্রদূত ড. ইফতেখার চৌধুরী।

অনুষ্ঠানে বিভিন্ন দূতাবাস, দাতা সংস্থা, দেশীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি, গবেষক ও শিক্ষাবিদসহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। অতিথিরা জলবায়ু সংকটের মোকাবিলায় সাহসী মানুষদের বেঁচে থাকার সংগ্রাম প্রত্যক্ষ করেন।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে জলবায়ু সংকটের অগ্রভাগে থাকা এই জনগোষ্ঠীর জীবনকে দর্শকদের কাছে আরো কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য একটি ফটোবুক উন্মোচন করা হয়। এতে জলবায়ু-সংকটাপন্ন মানুষদের জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। বিশিষ্ট আলোকচিত্রী সৈকত মজুমদার ছবিগুলো তোলেন।

কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড-এর বন্যা সহনশীলতা কর্মসূচির আওতায় এ প্রদর্শনীটি আয়োজন করা হয়। এর অংশীদার গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)। কর্মসূচিটি বন্যাপ্রবণ এলাকার সংকটাপন্ন মানুষদের দুর্যোগের বিরুদ্ধে ভালোভাবে প্রস্তুত হওয়ার এবং ক্ষতি কাটিয়ে উঠার সক্ষমতা তৈরি করছে। জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স অ্যালায়েন্সের অংশ হিসেবে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড-এর কান্ট্রি ডিরেক্টর মনিশ কুমার আগরওয়াল উদ্যোগটির গুরুত্ব তুলে ধরে বলেন, এসব ছবি শুধুমাত্র ছবি নয়, এগুলো আশা, সহনশীলতা এবং পরিবর্তনের শক্তিশালী গল্প। এই প্রদর্শনীর মাধ্যমে আমরা মানুষের অবিরাম সংগ্রাম এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তাদের অসীম সাহসকে তুলে ধরতে চেয়েছি।

প্রদর্শনীটি ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীর স্থান: আলোকি (২১১ গুলশান – তেজগাঁও লিংক রোড, ঢাকা)।

Tags: জলবায়ু সহনশীলতা
Previous Post

গণমাধ্যমের সংস্কার কাজ কিভাবে হবে তা গণমাধ্যমই বলবে: উপদেষ্টা নাহিদ

Next Post

এইচপিভি টিকায় পার্শ্বপ্রতিক্রিয়া স্বাভাবিক: স্বাস্থ্য বিভাগ

Next Post
চ্যানেল আই অনলাইন এর সংবাদ সম্মেলনে বক্তারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এইচপিভি টিকায় পার্শ্বপ্রতিক্রিয়া স্বাভাবিক: স্বাস্থ্য বিভাগ

চিকিৎসকরা জরুরি বৈঠকে অংশগ্রহণ করছেন, আলোচনায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ঢাকায় থাইল্যান্ডের চিকিৎসকদল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT