চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে অন্তর্বর্তী সরকারের ইঙ্গিত

দ্য টাইমস অব ইন্ডিয়ার বিশেষ প্রতিবেদন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:15 পূর্বাহ্ন 30, অক্টোবর 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
নির্বাচনী কেন্দ্রের ভোটদান প্রক্রিয়া, ভোটাররা ব্যালট পেপার ব্যবহার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের জাতীয় নির্বাচনের সময় নিয়ে কাটছে না অনিশ্চয়তা। তবে ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ইঙ্গিত দিচ্ছে নির্বাচন আয়োজন করতে এক বছরেরও বেশি সময় লাগতে পারে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দ্য টাইমস অব ইন্ডিয়ার বিশেষ প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরে বলা হয়, আগামী ৩১ ডিসেম্বর মধ্যে ছয়টি কমিশনকে সংস্কার প্রস্তাব জমা দিতে বলা হয়েছে। ভারত ও পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্কও বিবেচনাধীন রয়েছে। এই সবকিছুই ইঙ্গিত দিচ্ছে যে নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের এক বছরেরও বেশি সময় লাগতে পারে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের দপ্তরের প্রতিনিধিত্বকারী প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেন, (নির্বাচনের) এখনও কোন টাইমলাইন তৈরি করা হয়নি। তিনি ইঙ্গিত দেন, ছয়টি কমিশনের (সংস্কার প্রস্তাব জমা দিয়ে কাজ শেষ হওয়ার) পর অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থানে থাকবে।

এই ৬টি সংস্কার কমিশন আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে। কমিশনগুলোকে সংবিধান, দুর্নীতিবিরোধী বিষয়, নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ এবং জনপ্রশাসনে সংস্কারের পরামর্শ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাস্তবসম্মত টাইমলাইন কী হতে পারে সে বিষয়ে বারবার প্রশ্নের পর শফিকুল আলম ইঙ্গিত দিয়েছেন, (নির্বাচনের) প্রস্তুতির জন্য ৬ মাস খুব কম সময় হবে। আবার দুই বছর অনেক দীর্ঘ। এক বছর এটি (নির্বাচন) অনুষ্ঠিত করার জন্য কিছুটা কম সময়। তবে অবশ্যই দুই বছরের মধ্যে এটা কার্যকর হবে।

এতে আরও বলা হয় (সূত্র অনুসারে), আওয়ামী লীগ সরকার গত তিন মেয়াদে নির্বাচন পরিচালনা করে ক্ষমতায় এসেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ অন্যান্য কয়েকটি দল নির্বাচন বর্জন করেছে। পরবর্তী নির্বাচনে শেখ হাসিনার দলকে (আওয়ামী লীগ) নির্বাচন প্রক্রিয়ার বাইরে দেখা যেতেও পারে।

প্রতিবেদনে বলা হয়, ভারতের সাথে সম্পর্কের উন্নতির জন্য ইউনূস সরকার পরবর্তী আন্তর্জাতিক ফোরামে নরেন্দ্র মোদির সাথে আলোচনার সম্ভাবনা দেখছেন, যেখানে দুই নেতাই যোগ দিতে পারেন। সামনে থাইল্যান্ডে বিমসটেক হওয়ার কথা, যার তারিখ এখনও ঘোষণা করা হয়নি। পাকিস্তানের সাথে সম্পর্কের উন্নয়ন সার্ক পুনর্গঠনের মাধ্যমে হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের সাথে সম্পর্কের প্রসঙ্গে একটি প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেছেন, দুই দেশের মধ্যে কূটনৈতিক মিথস্ক্রিয়া অক্ষত থাকবে।

Tags: শফিকুল আলম
Previous Post

গ্রেপ্তার ‘গৌরনদীর দানব’ আওয়ামী নেতা, শাস্তির দাবিতে ঝাড়ু-জুতা মিছিল

Next Post

নড়াইলে ‘গরু চোর’ সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

Next Post
নড়াইলে গরু চোর সন্দেহে পিটিয়ে হত্যা ঘটনায় জনতার জমায়েত. Channel i News - চ্যানেল আই নিউজ

নড়াইলে 'গরু চোর' সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের লোগো, যা ব্যাংক হিসাবের তদন্তের জন্য পরিচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

২৮ সাংবাদিকের ব্যাংকের হিসাব চেয়েছে আর্থিক গোয়েন্দা বিভাগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT