চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই সমন্বয়ককে নিয়ে যা বললেন আসিফ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:32 অপরাহ্ন 29, অক্টোবর 2024
in বিনোদন
A A
দুই সমন্বয়কসহ আসিফের ছবি, বাংলাদেশি যুবকদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম দুই কণ্ঠস্বর সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও নানা অসঙ্গতির বিরুদ্ধে আওয়াজ চালু রেখেছেন তারা। এরইমধ্যে জুলাই বিপ্লবের পক্ষের শক্তি হিসেবে পরিচিত সংগীতশিল্পী আসিফ আকবরের সাথে দেখা করেন এই দুই সমন্বয়ক।

বিষয়টি জানিয়েছেন আসিফ নিজেই। সোমবার (২৮ অক্টোবর) হাসনাত ও সারজিসের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে বহু শ্রোতাপ্রিয় গানের এই শিল্পী লিখেছেন, জেনজি’র পক্ষ থেকে জুলাই বিপ্লবের দুই সফল অধিনায়ক এসেছিলেন ধন্যবাদ জানাতে। তাদের সাথে দেশ, সমাজ, রাজনীতির পাশাপাশি সংগীত আর মিডিয়া নিয়েও গল্প হলো। এরা যথেষ্ট জ্ঞানী এবং স্মার্ট।

এরপর হাসনাতকে সোজাসাপ্টা ও সারজিসকে মৃদূভাষী সম্বোধন করে আসিফ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ খুব স্ট্রেইট কাট ছেলে, সারজিস আলম মৃদূভাষী। আমিও তাদেরকে আমাদের জেড ফোর্স-এর পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছি।’

আসিফ এসময় আরো লিখেন, ‘৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবে বাংলাদেশ মুক্তি পেয়েছিল দুঃসহ অবস্থা থেকে। ছাত্র-জনতার জুলাই বিপ্লব এনে দিয়েছে আওয়ামী-বাকশালীদের খুনিতন্ত্র থেকে মুক্তি। জেড ফোর্স-এর নভেম্বর বিপ্লব আর জেন জির জুলাই বিপ্লব সমুন্নত থাকুক স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের ইতিহাসে।”

জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে সরব ছিলেন আফিস নিজেও। সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও এই শিল্পী রাজপথেও উপস্থিত ছিলেন। নিজের সন্তানকে নিয়ে হাজির হয়েছেন অভ্যুত্থান পূর্ববর্তী বিভিন্ন মিছিল ও জনসভায়।

Tags: আসিফআসিফ আকবরলিড বিনোদনশিল্পীসমন্বয়ক
Previous Post

পাহাড়ে জুম ফসল তোলায় ব্যস্ত জুমিয়ারা

Next Post

নির্বাচন কমিশন গঠনে হয়েছে সার্চ কমিটি, শীঘ্রই প্রজ্ঞাপন: আসিফ নজরুল

Next Post
নেতারা গণহত্যার বিচার নিয়ে আলোচনা করছেন, মিডিয়া উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন কমিশন গঠনে হয়েছে সার্চ কমিটি, শীঘ্রই প্রজ্ঞাপন: আসিফ নজরুল

বাংলাদেশ নারী ফুটবল দল মাঠে প্রস্তুত, খেলোয়াড়রা একসাথে হাঁটছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও ‘চ্যাম্পিয়ন’ হয়ে ফিরতে চায় বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT