চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগসহ ১১টি দলের কার্যক্রম বন্ধের রিট না চালানোর সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:15 পূর্বাহ্ন 29, অক্টোবর 2024
in - টপ লিড নিউজ, আদালত
A A
ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগসহ ১১টি দলকে রাজনৈতিক কার্যক্রম চালানোর অনুমতি না দেয়ার নির্দেশনা চাওয়া ও বিগত তিনটি নির্বাচনের বৈধতা প্রশ্নে করা রিট পরিচালনা না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

মঙ্গলবার রিটের পক্ষের আইনজীবী আহসানুল করিম চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘রিটকারিরা রিট দুটি পরিচালনা না করার সিদ্ধান্ত নিয়েছেন।

বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের মঙ্গলবারের কার্যতালিকায় ২০৮ ও ২০৯ নম্বর ক্রমিকে থাকা রিট দুটি না চালানোর কথা জানান রিট আবেদনকারীদের পক্ষে সিনিয়র আইনজীবী  আহসানুল করিম। এরপর আদালত রিট আবেদন দুটি উত্থাপিত হয়নি (নট প্রেস) বলে খারিজ করে দেন।

আওয়ামী লীগসহ ১১টি দলকে রাজনৈতিক কার্যক্রম চালানোর অনুমতি না দেয়ার নির্দেশনা চেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমসহ তিনজন আবেদনকারী রিটটি করেন। রিটকারি অপর দুজন হলেন মো. আবুল হাসনাত ও মো. হাসিবুল ইসলাম। এই রিটে আওয়ামী লীগ সহ ১১টি দলকে ভবিষ্যতে সব ধরনের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়ে রুল চাওয়া হয়।

এছাড়া দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈধতা নিয়ে অপর একটি রিট করেন তিন রিটকারি। যেখানে বিগত তিন নির্বাচনের গেজেট বাতিল চাওয়া হয়। এছাড়া ঐসব নির্বাচনে এমপিদের সকল সুযোগ সুবিধা বাতিল করে তা প্রত্যাহারের নির্দেশনা চাওয়া হয়। একই সাথে ওই সব নির্বাচনের এমপিদের বিরুদ্ধে কেন রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ আনা হবে না, সে বিষয়ে রুল চাওয়া হয়।

হাইকোর্টে দুটি রিট করার কথা জানিয়ে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট সোমবার দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।

এর আগে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে একটি রিট করেছিল ‘সারডা সোসাইটি’ নামে একটি সংগঠনের নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া। তবে রাষ্ট্র পক্ষের আবেদনে গত ১ সেপ্টেম্বর রিটটি সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট।

Tags: আওয়ামী লীগরিটহাইকোর্ট
Previous Post

ব্যালন ডি’অর না পেয়ে মুখ খুললেন ভিনিসিয়াস

Next Post

আইএমএফের চতুর্থ কিস্তির ঋণ পুনর্বিবেচনা ডিসেম্বরে

Next Post
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের লোগো সহ ভবনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আইএমএফের চতুর্থ কিস্তির ঋণ পুনর্বিবেচনা ডিসেম্বরে

সোনার মোড়কে মিষ্টির ছবি, বাংলাদেশে জনপ্রিয় পিঠা ও মিষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০ হাজার টাকা কেজিতে বিক্রি হচ্ছে স্বর্ণের মোড়কে মিষ্টি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT