চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ হাজার ১ টাকা দেনমোহরে দুই বিড়ালের বিয়ে!

এস কে রাসেল by এস কে রাসেল
9:23 পূর্বাহ্ন 29, অক্টোবর 2024
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
দুই বিড়াল বিয়ে করছে, একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১০ হাজার ১ টাকা দেনমোহরে পোষা দুই বিড়ালের বিয়ে হয়েছে। ধুমধাম এই বিয়েতে সবকিছুর আয়োজন ছিলো।

এছাড়াও অতিথিদের জন্য ছিলো ভুঁড়ি ভোজের আয়োজন। এই বিয়ের খবর ফেসবুকে ভাইরাল হয়েছে। পোষা বিড়াল দুষ্ট ও মিষ্টির এ বিয়ের আয়োজন করেন গৃহবধূ নাজমা আক্তার।

সোমবার (২৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে কুলিয়ারচর বাজারের আলহাজ্ব ছিদ্দিক মিয়ার বিল্ডিংয়ের ছাদে মানুষের বিয়ের মতোই আয়োজন হয় বিড়াল দু’টির বিয়ে। এ বিয়ে উপলক্ষে প্রায় ৭০ জন মেহমানের জন্য পোলাও, গরুর মাংস, মুরগির মাংস, ডিম, সবজি ও ঠাণ্ডা পানীয়সহ ছিল বাহারি সব খাবারের আয়োজন।

নাজমা আক্তার কুলিয়ারচর বাজার আল্লাহ ভরসা মৎস্য আড়তের মালিক মো. মিশু মিয়ার স্ত্রী। তিনি কুলিয়ারচর বাজার আলহাজ্ব ছিদ্দিক মিয়ার বিল্ডিংয়ে চতুর্থ তলায় ভাড়া বাসায় থাকেন।

জানা গেছে, স্বাভাবিক নিয়মে বিয়ের আগের দিন পোষা বিড়াল দুষ্ট ও মিষ্টির গায়ে হলুদের আয়োজন করা হয়। বিয়ের দিন বরপক্ষ (দুষ্ট) পার্শ্ববর্তী পূর্ব গাইলকাটা মহল্লার মো. সেলিম মিয়া বরযাত্রী নিয়ে গেটে ২ হাজার ৫ টাকা দিয়ে বিয়ে বাড়িতে প্রবেশ করে। পরে বরযাত্রীসহ কনের বাড়ির মেহমান মিলে খাওয়া-দাওয়া শেষে পোষা বিড়াল দুষ্ট ও মিষ্টির বিয়ে দেন। বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয় ১০ হাজার ১ টাকা। এ বিয়েতে ৭০ জন স্থানীয় মেহমান অংশগ্রহণ করেন।

এ বিষয়ে গৃহবধূ নাজমা আক্তার জানান, কয়েকমাস ধরে শখ করে আনা বিড়াল দুটো লালন-পালন করছিলেন। তাদের নাম রাখেন দুষ্ট ও মিষ্টি। পরে ইচ্ছে হলো তাদের বিয়ে দেয়ার। সেই ইচ্ছে থেকেই ধুমধামে দুষ্ট ও মিষ্টির বিয়ে এ আয়োজন করেন তিনি।

Tags: কিশোরগঞ্জদেনমোহর
Previous Post

লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৬০ জন নিহত

Next Post

শিশুদের লালন-পালনের জন্য সেরা পাঁচ দেশ

Next Post
খুশি শিশু সমুদ্র সৈকত উপভোগ করছে, পাখি উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুদের লালন-পালনের জন্য সেরা পাঁচ দেশ

বরিশালের বন্দর থানার ভবন, পুলিশ প্রশাসনের অফিস. Channel i News - চ্যানেল আই নিউজ

আতঙ্কে পালাতে গিয়ে ইলিশ ধরতে থাকা জেলে নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT