এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হল শাখার সভাপতি খাদিজা আক্তার ঊর্মিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এছাড়া আরেকটি পৃথক অভিযানে সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম এইচ রাকিব সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
পৃথক দুই বার্তায় নিষিদ্ধ সংগঠনের এই দুই নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী শাহবাগ থানায় রুজুকৃত এজাহার নামীয় আসামি ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি খাদিজা আক্তার ঊর্মিকে গ্রেপ্তার করেছে ডিবি।
পৃথক আরেক বার্তায় বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম এইচ রাকিব সরকারকে গ্রেপ্তার করেছে ডিবি।









