চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালদ্বীপে বাংলাদেশিসহ ৩৯ অভিবাসী গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:37 অপরাহ্ন 26, অক্টোবর 2024
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
বাংলাদেশি অভিবাসীদের মালদ্বীপে গ্রেপ্তার, নিরাপত্তা কর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদ মাহামুদুল: মালদ্বীপের কে. গুরাইধু আইল্যান্ডে অবৈধ বসবাস ও ব্যবসার অভিযোগে ৩৯ অভিবাসীদের গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন দেশের কতজন তা জানা যায়নি।

অবৈধ অভিবাসীদের ট্র্যাক করার জন্য গত বৃহস্পতিবার চালু করা বিশেষ অভিযানের অংশ হিসাবে অভিবাসন বিভাগ এই প্রথম গুরাইধুতে পরিদর্শন করে। আজ শনিবার (২৬ অক্টোবর) স্থানীয় গণমাধ্যম অভিবাসন বিভাগের বরাদ দিয়ে জানিয়েছে, মালদ্বীপ ইমিগ্রেশন সার্ভিসের ২০ জন কর্মকর্তা এবং নয়জন পুলিশ কর্মকর্তা এই অভিযানে অংশ নেন।

মালদ্বীপের ইমিগ্রেশন নিয়ন্ত্রক জেনারেল মোহাম্মদ শামআন ওয়াহেদ বলেছেন, মালদ্বীপের আইল্যান্ড গুলোতে অবৈধ অভিবাসীদের বৃদ্ধির বিষয়ে সাধারণ জনগণের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর এই অভিযানটি সম্প্রসারিত করা হয়েছে।

অভিযান চলাকালে ৪২ টি স্থানে তল্লাশি চালানো হয় এবং ১০৬ জন বিদেশীকে চেক করা হয়। এগারোজন বিদেশী যাদের ভিসা অসম্পূর্ণ ছিল তাদের ইমিগ্রেশনে হাজির হওয়ার জন্য লিখিত নোটিশ দেওয়া হয়েছে। ৩৯ জন বিদেশী বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভারত ও নাইজেরিয়ার বাসিন্দা।

তিন বছরের মধ্যে অবৈধ অভিবাসী সমস্যা সমাধানের লক্ষ্যে , সরকারের এক বছরের লক্ষ্যমাত্রা ডিসেম্বর পর্যন্ত ৫ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো। গত সোমবার পর্যন্ত ৪,৩৬১ জন বিদেশীকে ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে। তবে কোনদেশের কতো জন অভিবাসী শ্রমিকদের দেশে পাঠিয়েছে তা জানা যায়নি।

Tags: অভিবাসী গ্রেপ্তার
Previous Post

ছাত্রলীগ কেন নিষিদ্ধ হয়েছে, জানালেন আইজিপি

Next Post

বাফুফের সদস্য পদে জয়ী হলেন যারা

Next Post
বাফুফের নির্বাচনী সভায় নির্বাচিত সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাফুফের সদস্য পদে জয়ী হলেন যারা

শহীদদের স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT