চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শহীদ পরিবারকে সহায়তা ও আহতদের চিকিৎসা অর্ন্তবর্তী সরকারের অন্যতম কাজ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:08 অপরাহ্ন 26, অক্টোবর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বৈঠকে বিভিন্ন পেশার প্রতিনিধি ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্র-জনতার আন্দোলনের ফলে অর্ন্তবর্তী সরকার গঠনের কথা স্মরণ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, অর্ন্তবর্তী সরকারের অন্যতম কাজ শহীদ পরিবারকে সহায়তা ও আহতদের পরিপূর্ণ চিকিৎসাদান। এখনও অনেক ছাত্র-জনতা হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় আছে, ছাত্রদের সাথে সাধারণ অনেক মানুষও নিহত হয়েছে।

শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে বিশ্ব ডিম এবং বিশ্ব খাদ্য দিবস-২০২৪ উদযাপন অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড কর্তৃক আয়োজিত “খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য সম্পর্কিত জাতীয় প্রযুক্তিগত সেমিনারে” উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

উপদেষ্টা বলেছেন, দেশে খাদ্য উৎপাদন বাড়েনি, বেড়েছে ধান ও চালের। খাদ্য নিরাপত্তার প্রশ্নটি এখন অনেকভাবেই আলোচিত হচ্ছে। ষাটের কিংবা সত্তুর এর দশকে এক সময় বলা হতো সবুজ বিপ্লবের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা যাবে। পরবর্তীতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্হা-শুধু খাদ্য উৎপাদন নয় খাদ্য নিরাপত্তার কথা বলে আসছে। তিনি ধানে ক্ষতিকর কীটনাশক ব্যবহারের ফলে স্বাস্থ্য এবং পরিবেশের ব্যাপক ক্ষতির কথা বলেছেন।

ফিড আমদানির কথা উল্লেখ করে উপদেষ্টা বলেছেন ফিডের সাথে অনেক ইনগ্রেডিয়েন্টস আমদানি করতে হয়। ফিড যদি নিরাপদ না হয় তাতে যদি এন্টিবায়োটিক থাকে আমাদের শরীরও নিরাপদ থাকবেনা। নিরাপদ খাদ্য গ্রহণ এখন সময়ের দাবি উল্লেখ করে তিনি বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় নিরাপদ খাদ্যে সর্বোচ্চ ব্যবস্হ গ্রহণ করবে।

মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিতে হার্বিসাইড বন্ধের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেছেন হার্বিসাইড ব্যবহারের ফলে গরু-ছাগল মারা যাচ্ছে আর এটা বন্ধ না করলে কোন অবস্হাতেই আমরা সুস্হ ও নিরাপদ থাকতে পারবোনা।

বক্তারা বলেছেন, নিরাপদ খাদ্যের ব্যাপারে সকল পর্যায়ে সচেতনার উদ্যোগ নেওয়া এখন জরুরী। উৎপাদন থেকে শুরু করে ভোক্তার টেবিলে আসা পর্যন্ত প্রত্যেকটি পর্যায়ে সকলের সচেতনতা প্রয়োজন। সবাই সচেতন হলে সুস্থ ও মেধাবী জাতি গঠনে আমরা অগ্রসর হতে পারব এবং সুস্হ ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সম্ভব।

এরপর প্রধান অতিথি সেফ ফুড ডাইজেস্টের মোড়ক উন্মোচন করেন, উপদেষ্টাকে বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড কতৃক ক্রেস্ট প্রদান করা হয়।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.মো: খালেদ হোসেনের সভাপতিত্বে চিফ প্যাট্রন হিসেবে বক্তব্য রেখেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঞাঁ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.কাজী রফিকুল ইসলাম, বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের চেয়ারম্যান মো: জাকারিয়া, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ মোহাম্মদ রেয়াজুল হক, আইইডিসিআর এর পরিচালক প্রফেসর ডা.তাহমিনা শীরিন, গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রেখেছেন বিপিআইসিসি এর প্রেসিডেন্ট শামসুল আরেফিন এছাড়া অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন প্রফেসর ড.মো: মাহমুদুল হাসান শিকদার প্রমুখ।

সেমিনারে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, বিজ্ঞানী এবং সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ময়মনসিংহের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। উপদেষ্টা বিলুপ্তপ্রায় মাছকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে লাইভ জিন ব্যাংকের মাধ্যমে বিজ্ঞানীদের আরও গবেষণা কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এর আগে উপদেষ্টা বিএফআরআই-এ বৃক্ষরোপণ করেন। বিএফআরআই এর মহাপরিচালক ড.অনুরাধা ভদ্র, ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম, ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলামসহ বিএফআরআই এর কর্মকর্তা-কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।

Tags: ফরিদা আখতারমৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার
Previous Post

সীমান্তে নিহত ব্যবসায়ীর লাশ ফেরত দিয়েছে বিএসএফ

Next Post

আবহমানকাল থেকেই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: ধর্ম উপদেষ্টা

Next Post
ধর্ম উপদেষ্টার বক্তৃতা, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আবহমানকাল থেকেই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: ধর্ম উপদেষ্টা

নির্বাচনী ফলাফলের জন্য কর্মকর্তাদের মধ্যে আলোচনা ও নথিপত্র পর্যালোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাফুফে নির্বাচন শেষ, ফলাফলের অপেক্ষা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT