চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিক-তাইজুল-রাবাদাকে বিশেষ পুরস্কার দিল বিসিবি  

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:31 অপরাহ্ন 24, অক্টোবর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
চ্যানেল আই অনলাইন ইভেন্টে অংশগ্রহণকারী ব্যক্তিরা ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুদিনে শেষ হয়ে যেতে পারত টেস্ট। ইনিংস ব্যবধানে হারের শঙ্কা কাটিয়ে সাউথ আফ্রিকাকে আরেকবার ব্যাটিংয়ে নামাতে পেরেছে বাংলাদেশ। সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ৭ উইকেটে বাংলাদেশ হেরেছে চতুর্থ দিনের প্রথম সেশনে। এমন ম্যাচে পুরস্কার বিতরণী পর্বটা বেশ লম্বা হয়েছে। কেননা মিরপুরে ব্যক্তিগত প্রাপ্তির জায়গায় মাইলফলক ছুঁয়েছেন দুদলের তিন ক্রিকেটার।

মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম ও কাগিসো রাবাদার হাতে সম্মাননা স্মারক তুলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারে ২০০তম উইকেটের কীর্তিতে নাম লেখান তাইজুল। প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিক পৌঁছেছেন ৬০০০ রানের এলিট ক্লাবে। আর বাংলাদেশকে একাই গুঁড়িয়ে দেয়া প্রোটিয়া পেসার রাবাদা টেস্টে পৌঁছেছেন ৩০০ উইকেটের ক্লাবে। ম্যাচশেষে তিনজনকেই ক্রেস্ট উপহার দিয়েছে বিসিবি।

মুশফিকের হাতে ক্রেস্ট তুলে দেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমন, তাইজুলের হাতে পুরস্কার তুলে দেন বিসিবির অন্যতম নির্বাচক আব্দুর রাজ্জাক এবং কাগিসো রাবাদাকে বিশেষ সম্মাননাস্বরূপ ক্রেস্ট তুলে দেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।

Tags: তাইজুলবাংলাদেশ-সাউথ আফ্রিকামিরপুর টেস্টমুশফিকরাবাদালিড স্পোর্টস
Previous Post

মোংলা থেকে ৪৩৫ কি.মি. দূরে ঘূর্ণিঝড় ‘ডানা’

Next Post

বঙ্গভবনের নিরাপত্তায় সামনে এবার ‘কংক্রিটের ব্লক’

Next Post
বঙ্গভবনের নিরাপত্তায় কংক্রিটের ব্লক স্থাপন করা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গভবনের নিরাপত্তায় সামনে এবার 'কংক্রিটের ব্লক'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে ভাষণ দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিএস পরীক্ষা দেওয়ার সুযোগ ও বয়স নিয়ে 'নতুন নিয়ম'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT