গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে সকল ট্রেনের স্টপেজ, ঢাকা-গাজীপুর রুটের ট্রেনের বন্ধ রাখা মাসিক টিকেট চালু, টাঙ্গাইল কমিউটার ও সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুসহ গাজীপুর-ঢাকা রেল যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নের ১০ দফা দাবিতে জয়দেবপুর রেলজংশনে অবস্থান কর্মসূচি করেছে গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন নামে একটি সংগঠন।
বুধবার (২৩ অক্টোবর) সকাল সোয়া সাতটা থেকে সোয়া নয়টা পর্যন্ত দুঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের সভাপতি প্রকৌশলী মো. শামসুল হকের সভাপতিত্বে কর্মসূচিতে গাজীপুর সিটি করপোরেশনের ২৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা হাসান আজমল ভূঁইয়া, ভাষা সৈনিক অ্যাডভোকেট আলাউদ্দীন হোসেন, শিক্ষক নেতা আসাদুজ্জামান নূর, পেশাজীবি নেতা অধ্যাপক আসাদুজ্জামান আকাশ, বিএনপি নেতা কামরুল হাসান, গাজীপুর পূর্বাঞ্চল ঐক্য পরিষদের সভাপতি আলী আকবর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা ফারুক ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।









