চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রপতির ‘অপসারণ’ যেভাবে সম্ভব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:27 পূর্বাহ্ন 23, অক্টোবর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
রাষ্ট্রপতির অপসারণের জন্য সংসদে আলোচনা ও প্রস্তাব. Channel i News - চ্যানেল আই নিউজ

সুত্র: ডয়েচে ভেলে

শেখ হাসিনা দেশ ছাড়ার প্রায় তিন মাস পর বাংলাদেশের একটি পত্রিকায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শেখ হাসিনার লিখিত পদত্যাগপত্র না পাওয়ার কথা বললে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সোমবার রাষ্ট্রপতির বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ করেন৷ অন্তর্বর্তী সরকারের সমর্থক ছাত্ররা এরই মধ্যে রাষ্ট্রপতিকে ‘ফ্যাসিবাদের দোসর’ বলে তার পদত্যাগ দাবি করেছে। এই দাবিতে মঙ্গলবার বিকালে তারা শহীদ মিনারে সমাবেশ ও বঙ্গভবন ঘেরাওয়ের চেষ্টা করে৷ তারা রাষ্ট্রপতিকে পদ ছাড়তে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। এর মধ্যে পদত্যাগ না করলে তারা বঙ্গভবন ঘেরাওসহ আন্দোলন গড়ে তুলবে বলে জানিয়েছে।

শেখ হাসিনা সরকারের সময়ে গত বছরের ২৪ এপ্রিল ২২তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন মো. সাহাবুদ্দিন৷ ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে তিনি জতীয় সংসদ ভেঙে দেন এবং ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং এবং অন্যান্য উপদেষ্টাকে শপথ পড়ান৷ তবে শেখ হাসিনা লিখিতভাবে পদত্যাগ করে দেশ ছেড়েছেন কিনা এই বিতর্ক ছিল। সম্প্রতি দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুররীকে দেয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, তিনি শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে এ সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই৷ রাষ্ট্রপতি বলেন, ‘‘বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি৷ তিনি হয়ত সময় পাননি৷’’

সোমবার রাষ্ট্রপতির এই কথা নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে৷ তবে সোমবার রাতে বঙ্গভবন থেকে দেয়া এক ব্যাখ্যায় বলা হয়, ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে যান শেখ হাসিনা। সংবিধানের ৫৭ (ক) ধারা অনুযায়ী, প্রধানমন্ত্রী পদত্যাগ করলে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়৷ এতদিন প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়েছেন বলেই ধারণা করা হয়েছে৷ ৫ আগস্ট জাতির উদ্দেশে দেয়া ভাষণে রাষ্ট্রপতি ও সেনাপ্রধানও জানিয়েছিলেন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন৷ তাই এ নিয়ে বিতর্কের কোন অবকাশ নেই৷

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘‘শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার মাধ্যমেই পদত্যাগ করেছেন৷ তিনি তার কাজের মাধ্যমেই প্রমাণ করেছেন যে তিনি আর বাংলাদেশের প্রধানমন্ত্রী নন৷ ফলে তিনি পদত্যাগ করেছেন কি করেন নাই সেই বিতর্ক খুবই অপ্রাসঙ্গিক৷ তবে সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদত্যাগে জটিলতা আছে৷ কারণ, সংবিধান অনুযায়ী সংসদ সদস্যরা তাকে নিয়োগ দিয়েছেন৷ এখন তার নিয়োগকারী সংসদই তো নাই৷ এখন তিনি তার পদত্যাগপত্র কোথায় পাঠাবেন? তার পদত্যাগপত্র গ্রহণ করার কোনো কর্তৃপক্ষ নাই৷ আবার অন্তর্বর্তী সরকার, যাদের তিনি নিয়োগ দিয়েছেন, তারা কীভাবে তার পদত্যাগপত্র গ্রহণ করবেন৷”

সুপ্রিম কোর্টের আরেকজন আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ‘‘এখন স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই৷ ফলে রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগ করবেন৷ এখানে একটা শূণ্যতা আছে৷ এইক্ষেত্রে একমাত্র পথ হলো ডকট্রিন অব নেসেসিটি৷ নেসেটিটি এটাকে লিগ্যাল করে৷ তত্ত্বাবধায়ক সরকারের মামলার যে রায় আছে সেখানে এই কথাই বলা হয়েছে৷ আর তাকে অভিসংশনের কোনো সুযোগ নাই৷ যেহেতু পার্লামেন্ট নাই৷ পার্লামেন্ট ছাড়া তো আর অভিসংশন হবে না৷’’

শেখ হাসিনার পদত্যাগ বিতর্ক নিয়ে তিনি বলেন, ‘‘এটা নিয়ে আসলে বিতর্কের কোনো অবকাশ নেই৷ সুপ্রিম কোর্টের রেফারেন্সে তার পদত্যাগের কথা বলা হয়েছে৷ রাষ্ট্রপতি তার ভাষণে বলেছেন৷ আবার সোমবার বঙ্গভবন একটি প্রেসনোট দিয়েছে৷’’

তবে ব্যারিস্টার মাহবুব শফিক বলেন, ‘‘যেহেতু সংবিধান বহাল আছে তাই সংসদ ছাড়া তার পদত্যাগ অথবা অভিসংশন সম্ভব নয়৷ স্পিকার পদত্যাগ করেছেন৷ ডেপুটি স্পিকার কারাগারে৷ সংসদ নাই৷ তাকে যদি অন্যকোনো প্রক্রিয়ায় সরানো হয় তাহলে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে৷’’

‘‘আমার মতে এরইমধ্যে এক ধরনের সাংবিধানিক শূন্যতা তৈরি হয়েছে৷ কারণ যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে৷ রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে৷ তারা সাংবিধানিক নয়৷ সংবিধানে এধরনের সরকার নাই৷ আর শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে থাকেন তিনি যদি চলে গিয়ে থাকেন তাহলে সংবিধান অনুযায়ী কারা দায়িত্ব নেবেন তা কিন্তু সংবিধানে আছে৷ তা অনুসরণ করা হয়নি৷’’

মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমার মনে হয়নি রাষ্ট্রপতি আমাকে কোনো উদ্দেশ্য থেকে শেখ হাসিনার পদত্যাগ পত্র না পাওয়ার কথা বলেছেন৷ তিনি যা সত্য তা বলেছেন৷ তার মনের কথা তো আর আমি জানি না৷ তবে আমার মনে হয়নি তার মধ্যে কোনো দূরভিসন্ধি আছে৷ আমার কাছে মনে হয়েছে উনি সহজ সরল৷’’

রজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া

বিএনপি রাষ্ট্রপতির পদত্যাগের দাবী ও প্রধানমন্ত্রীর পদত্যাগ বিতর্ক নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি৷ দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘‘এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা বিএনপি পর্যবেক্ষণ করছে৷ এটি একটি স্পর্শকাতর বিষয়। আমাদের দলের নীতি নির্ধারকরা পর্যবেক্ষণ শেষে আনুষ্ঠানিক বক্তব্য দেবেন৷ এখানে নানা মুখী ষড়যন্ত্র আছে৷ চক্রান্ত আছে৷ পতিত স্বৈরাচারের দোসর, বিদেশি গোষ্ঠী এখনো সক্রিয়৷ তারা ছাত্র জনতার বিপ্লব, গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়৷ তাই আমাদের সতর্ক থাকতে হবে”৷

আর বাংলাদেশের কমিউনিউস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স মনে করেন, ‘‘আসলে এখন শেখ হাসিনার পদত্যাগ এই বিষয়ে বিতর্কের কোনো প্রয়োজন নাই৷ রাষ্ট্রপতির পদত্যাগও কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়৷ এখন যেটা দরকার তা হলো প্রয়োজনীয় সংস্কারগুলো দ্রুত শেষ করা৷ এরপর দ্রুত নির্বাচনের দিকে যাওয়া৷ আসলে নানা ধরনের প্রশ্ন তুলে এই সরকারকে মূল কাজ থেকে দূরে সরানোর চেষ্টা আছে, থাকবে৷ সেই ফাঁদে পা দেয়া যাবে না৷ মূল কাজে মনোযোগ দিতে হবে৷’’

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘‘শেখ হাসিনার পদত্যাগ করা না করা এখন আর কোনো ইস্যু না৷ আর রাষ্ট্রপতি একজন সম্পাদককে যা বলেছেন তা নিয়ে বিতর্ক হয়েছিল৷ কিন্তু ওনার দপ্তর থেকে বিবৃতি দিয়ে তা আবার পরিস্কার করা হয়েছে৷ রষ্ট্রপতি যদি তার বক্তব্যে অটল থাকতেন তাহলে শপথ ভঙ্গ হতো। তবে সবাই যদি মনে করেন, একমত হন তাহলে ডকট্রিন অব নেসেসিটির জায়গা থেকে রাষ্ট্রপতিকে সরিয়ে দেয়া যেতে পারে৷ সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতি একই ব্যক্তি হতে পারেন৷ যেভাবে ওয়ান ইলেভেনের আগে অধ্যাপক ইয়াজ উদ্দিন আহমেদ একই সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার দায়িত্বে ছিলেন।

সূত্র: ডয়চে ভেলে (ডিডব্লিউ)

Tags: ডয়চে ভেলেমো. সাহাবুদ্দিনরাষ্ট্রপতি
Previous Post

কক্সবাজারে বজ্রপাতে কিশোরীর মৃত্যু

Next Post

কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার

Next Post
নেতা মোস্তাফিজুর রহমানের হাসিমুখের ছবি, পেশাদারী পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ছাত্র-জনতার বঙ্গভবন ঘেরাও. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ছাত্র-জনতার বঙ্গভবন ঘেরাও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT