চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেমিতে ওঠা হল না বাংলাদেশের, আফগানিস্তানের সঙ্গী শ্রীলঙ্কা

ইমার্জিং এশিয়া কাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:23 অপরাহ্ন 22, অক্টোবর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে, খেলোয়াড়রা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

Bangladesh A players celebrate the wicket of Babar Hayat of Hong Kong, China during the ACC Men's T20 Emerging Teams Asia Cup 2024 Group A match between Bangladesh A and Hong Kong, China held at the Oman Cricket Academy Ground, Muscat, Oman on October 18, 2024. Photo by Deepak Malik / CREIMAS for Asian Cricket Council

ইমার্জিং এশিয়া কাপে গ্রুপ ‘এ’ থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল আফগানিস্তান। বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচের জয়ী দল সঙ্গী হতো তাদের। সেমি নিশ্চিতের ম্যাচে লঙ্কানদের কাছে হেরে গেছে বাংলাদেশ-এ দল। টাইগারদের ১৯ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পা রেখেছে শ্রীলঙ্কা-এ দল।

মাসকটে ওমান ক্রিকেট একাডেমিতে টসে জিতে আগে ব্যাটে নামে শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৬১ রান করে লঙ্কান দল। জবাবে ৭ উইকেটে ১৪২ রান তোলে আকবর আলীর দল। তাতে গ্রুপপর্ব থেকে বিদায় নিতে হচ্ছে বাংলাদেশকে। অর্জন কেবল হংকংয়ের বিপক্ষে জয়। অন্যদিকে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপচ্যাম্পিয়ন লঙ্কানরা। সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে রানার্সআপ আফগানিস্তান।

আগে ব্যাটে নামা লঙ্কানদের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন পবন রত্নায়েক। ২৬ বলে ৪২ রান করেন।২১ বলে ৩৫ রান করেন লাহিরু উদারা, ২৫ বলে ৩০ রান করেন শাহান আরাচ্চিগে। যশোদা লঙ্কা ২১ বলে ২৩ রান করেন।

বাংলাদেশের হয়ে রিপন মণ্ডল ও রেজাউর রহমান রাজা দুটি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন। ৩.৪ ওভারে ৪১ রানে উদ্বোধনী জুটি ভাঙে। ১০ বলে ২৪ রান করে আউট হয়ে যান ইমন। দলীয় ৫৯ রানে পেশিতে টান লেগে উঠে যান সাইফ হাসান। ২০ বলে ২৯ রান করেন।

সাইফ ফেরার পর খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। একে একে ফিরে যান নাইম শেখ (৮), আকবর আলী (৯), তাওহীদ হৃদয় (১২), শামীম হোসেন (৪), মাহফুজুর রহমান রাব্বি (৭), ও রাকিবুল হাসান (০)। পরে রেজাউর রহমান রাজাকে নিয়ে জয়ের আশা জাগান আবু হায়দার রনি। শেষ পর্যন্ত আর দলকে জেতাতে পারেননি। তিন ছক্কা ও এক চারে ২৫ বলে ৩৫ রান করেন। টাইগার ব্যাটারদের সর্বোচ্চ রানের ইনিংস এটি। রেজা ৬ বলে ৫ রান করেন।

লঙ্কানদের হয়ে দুশন হেমন্ত ৪ ওভারে ২৩ রান খরচায় ৩ উইকেট নেন।

Tags: আফগানিস্তানইমার্জিং এশিয়া কাপওমানবাংলাদেশলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

প্রধান বিচারপতির সঙ্গে দুই উপদেষ্টার বৈঠক

Next Post

লরেন্স বিষ্ণোইয়ের মাথার দাম ১ কোটি রুপি ঘোষণা

Next Post
নিরাপত্তা ঝুঁকিতে লরেন্স বিষ্ণোইয়ের ছবি, টার্গেটের জন্য লক্ষ্যচিহ্নের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

লরেন্স বিষ্ণোইয়ের মাথার দাম ১ কোটি রুপি ঘোষণা

বাংলাদেশের স্বর্ণের দোকানে বিভিন্ন ধরনের স্বর্ণের গহনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আরও এক দফা বেড়ে সর্বোচ্চ দামে স্বর্ণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT