রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে প্রশিক্ষণরত ২৫২ জন এসআই’কে অব্যাহতি দেওয়া হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর। এ নিয়ে সমালোচনার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, রাজনৈতিক কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়নি।








