চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় আটক ৫

অনিন্দিতা সরকার প্রথা by অনিন্দিতা সরকার প্রথা
7:13 অপরাহ্ন 22, অক্টোবর 2024
in - সেমি লিড, চট্টগ্রাম, জনপদ, শিক্ষা
A A
চবি ক্যাম্পাসের প্রধান গেটের ছবি, বিশ্ববিদ্যালয় লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন সংলগ্ন আপ্যায়ন রেস্টুরেন্ট দখলকে কেন্দ্র করে যুবলীগের নেতা-কর্মীদের হামলার ঘটনায় মামলার এজহারনামীয় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে ক্যাম্পাসের আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার ২২ অক্টোবর সকালে চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা সবাই স্থানীয় বাসিন্দা ও স্থানীয় যুবলীগ নেতা হানিফের অনুসারী। তারা হলেন—মো. ইলিয়াছ ফারুক (৪০), মো. সুমন (২৯), মো. ইসতিয়াক আহমেদ (২২), মো. রাশেদ (৩০) ও মো. আবু তাহের (৫৫)।

আইনশৃঙ্খলা রক্ষার্থে চবি ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার ভোরে বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন সংলগ্ন ‘আপ্যায়ন’ নামের একটি খাবারের দোকান দখলকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগ নেতা হানিফ ও তার ভাই ইকবালের লোকজন বিভিন্ন স্লোগান দিয়ে হামলা ও ভাঙচুর করেন। সেখানে অবস্থানরত কয়েকজন শিক্ষার্থীকে মারধর করা হয়। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও আশপাশ এলাকায় উত্তেজনা ছড়ায়।

এ ঘটনায় এজহারনামীয় ৩০ জন এবং অজ্ঞাতনামা ২৫-৩০ জনের নামে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। বাকি আসামীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

জানা যায়, দোকানটি ক্যাম্পাসের নয়, রেলওয়ের জায়গায়। ৫ আগস্টের আগ পর্যন্ত দীর্ঘদিন স্থানীয় যুবলীগ নেতা মোহাম্মদ হানিফ জায়গাটি দখল করে রেখেছিলেন। সরকার পতনের পর এখানে নতুন করে দোকান দিয়েছেন চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থী শেখ মাহদি হাসান।

দোকান দখলকে কেন্দ্র করে হানিফ ও তার অনুসারীদের সঙ্গে মাহদি হাসানের বিবাদ চলছিল। এর জের ধরেই সোমবার দিবাগত রাতে দোকানে আগ্নেয়াস্ত্র, রামদা, লাঠিসোটা নিয়ে হামলার ঘটনা ঘটে। তবে হামলার সময় ককটেল বিস্ফোরণের আওয়াজ শুনে ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে রটে যায় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে।

আর এদিকে এলাকায় মাইকিং করে রটানো হয় যে জামায়াত–শিবিরের লোকজন স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা করছে। গুজবে কান দিয়ে শিক্ষার্থীরা ও স্থানীয় বাসিন্দারা সংঘর্ষ জড়িত হয়।

পরে আপ্যায়নের মালিক শেখ মাহদি হাসান সোমবার রাতে হাটহাজারী থানায় মামলা করে।

এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলছে।

Tags: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়হামলা-ভাঙচুর
Previous Post

চুয়েটের সাবেক শিক্ষার্থী তামিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

Next Post

দূষণ নিয়ন্ত্রণে সরকার উদাহরণ স্থাপন করতে দৃঢ় প্রতিজ্ঞ: পরিবেশ উপদেষ্টা

Next Post
পরিবেশ উপদেষ্টার সাথে দূষণ নিয়ন্ত্রণে আলোচনা করছে দুই নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

দূষণ নিয়ন্ত্রণে সরকার উদাহরণ স্থাপন করতে দৃঢ় প্রতিজ্ঞ: পরিবেশ উপদেষ্টা

সেন্টমার্টিনের সৈকত ও সমুদ্রের দৃশ্য, শান্ত ও সুন্দর পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নভেম্বরে সেন্টমার্টিনে রাতে থাকা যাবে না, ফেব্রুয়ারিতে ভ্রমণ বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT