চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটি টাকার পৃষ্ঠপোষকতা নিয়ে ক্রিকেটে এলো মেঘনা ব্যাংক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:35 অপরাহ্ন 22, অক্টোবর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
মেঘনা ব্যাংকের ক্রিকেট স্পন্সরশিপের আনুষ্ঠানিক ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা প্রথম-দ্বিতীয়-তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের পৃষ্ঠপোষক হয়েছে মেঘনা ব্যাংক। তিনটি লিগ আয়োজনে এক কোটি টাকা আয়োজকদের দেবে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতেও ক্রিকেটের সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে মেঘনা ব্যাংক কর্তৃপক্ষ।

ঢাকা প্রিমিয়ার লিগেও স্পন্সর দেখা যায় না। তার নিচের সারির লিগে পৃষ্ঠপোষকতা পাওয়া দেশের ক্রিকেটের জন্য বড় ঘটনাই।

নব্বইয়ের দশকে স্পন্সর মিললেও গত দুদশকে দেখা যায়নি স্পন্সর। ঘরোয়া লিগের মান, স্বচ্ছতা ও সুযোগ-সুবিধা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। নানা অভিযোগ থেকে বেরিয়ে জমজমাট আয়োজনের লক্ষ্য ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম)।

মঙ্গলবার মিরপুরে সংবাদ সম্মেলনে বিসিবির সঙ্গে মেঘনা ব্যাংকের চুক্তির কথা জানানো হয়। প্রতিষ্ঠানটি টাইটেল স্পন্সর ছাড়াও গ্রাউন্ড ব্র্যান্ডিং রাইটস পাচ্ছে। এর আগে দুই কোটি টাকায় জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) স্পন্সর হয়েছে মধুমতি ব্যাংক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ফাহিম সিনহা ও মেঘনা ব্যাংকের প্রতিনিধিরা। জানানো হয় তৃতীয় বিভাগ লিগ অক্টোবরে, দ্বিতীয় বিভাগ লিগ নভেম্বরে ও প্রথম বিভাগ লিগ জানুয়ারিতে শুরু হবে। এরপর হবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)।

Tags: ঘরোয়া লিগলিড স্পোর্টসস্পন্সর
Previous Post

আন্দোলনে গুলিবিদ্ধ ৭ বছরের মুসাকে এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হলো সিঙ্গাপুর

Next Post

পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে রুলের শুনানি ৩০ অক্টোবর

Next Post
বাংলাদেশের সংবিধান পুস্তিকা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে রুলের শুনানি ৩০ অক্টোবর

ট্রাম্প ও ইলন মাস্ক সমাবেশে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন নির্বাচন: ভোটারদের প্রতিদিন মিলিয়ন ডলার পুরস্কার দেবেন ইলন মাস্ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT