চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:22 অপরাহ্ন 20, অক্টোবর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ডের ক্রিকেটাররা সাউথ আফ্রিকাকে হারিয়ে উল্লাসে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছে নিউজিল্যান্ড। ২০০৯ ও ২০১০ বিশ্বকাপে রানার্সআপ হয়েছিল দলটি। এর মধ্যে দিয়ে টি-টুয়েন্টিতে নতুন বিশ্বচ্যাম্পিয়ন পেল মেয়েদের ক্রিকেট। ম্যাচে ৩২ রানের জয় পেয়েছে কিউই মেয়েরা।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে টসে হেরে ব্যাটে নামে নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে কিউই মেয়েরা। জবাবে ৯ উইকেটে ১২৬ রানে যেতে পারে সাউথ আফ্রিকা। প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বপ্নভাঙে প্রোটিয়া মেয়েদের।

ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। ১৬ রানে প্রথম উইকেট হারায় তারা। ৭ বলে ৯ রান করে ফিরে যান ওপেনার জর্জিয়া প্লামা। চাপ সামাল দেন আরেক ওপেনার সুজি বেটস ও তিনে নামা অ্যামেলিয়া কের। দুজনের জুটিতে আসে ৩৭ রান।

৩১ বলে ৩২ রান করে সুজি আউট হলে ব্যাট নামেন অধিনায়ক সোফি ডিভাইন। তিনিও ব্যর্থ হয়ে সাজঘরের পথ ধরেন কেবল ৬ রান করে।

অন্যপ্রান্ত থেকে দেখেশুনে ব্যাট চালাতে থাকেন অ্যামেলিয়া কের। তার ৩৮ বলে ৪৩ রানের সঙ্গে ম্যাডি গ্রিনের ৬ বলে ১২ রানের ইনিংসে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রানের সংগ্রহ দাড় করায় কিউই মেয়েরা।

সাউথ আফ্রিকার হয়ে ৪ ওভার হাত ঘুরিয়ে ৩১ রান দিয়ে ২ উইকেট শিকার করেন ননকুলেকো ম্লাবা। আয়বোঙ্গা খাকা, ক্লো ট্রায়ন ও নাদিন ডি ক্লার্ক নেন একটি করে উইকেট।

লক্ষ্যে নেমে শুরুটা দারুণ করে প্রোটিয়া মেয়েরা। দুই ওপেনার লরা ওলভার্ড ও তাজমিন ব্রিটসের জুটিতে আসে ৫১ রান। প্রথম উইকেট হারানোর পর ছন্দপতন হয় সাউথ আফ্রিকার।

১৮ বলে ১৭ রান করা তাজমিনের প্রথম উইকেটটি তুলে নেন কিউই স্পিনার ফ্রান জোনাস। এরপর ২৭ বলে ৩৩ রান করে অধিনায়ক লরা ওলভার্ড আউট হলে একের পর এক উইকেট হারাতে থাকে প্রোটিয়াবাহিনী। শেষপর্যন্ত ৯ উইকেট হারিয়ে কেবল ১২৬ রানে যেতে পারে।

Tags: আরব আমিরাতদুবাইনিউজিল্যান্ডমেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

আফগানিস্তানের কাছে হেরে গেল বাংলাদেশ

Next Post

জয়পুরহাটে নদী পার হতে গিয়ে যুবক নিখোঁজ

Next Post
নদী পার হতে গিয়ে যুবকদের ভিড় ও নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটে নদী পার হতে গিয়ে যুবক নিখোঁজ

নগর ভবন ও সরকারি ভবনের দৃশ্য, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেয়ারবাজার কারসাজিতে ক্ষতিগ্রস্তদের সুযোগ-সুবিধা দিবে সরকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT