চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেয়ারবাজারে বড় দরপতন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:54 অপরাহ্ন 20, অক্টোবর 2024
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A
ঢাকা স্টক এক্সচেঞ্জের লোগো ও প্রবেশদ্বার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, রোববার (২০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে ৯৭ পয়েন্ট, সেই সঙ্গে কমেছে বেশিরভাগ শেয়ারের দাম।

দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৬০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৪০০ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭টির, দর কমেছে ৩৪৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৭টির।

ডিএসইতে ৩৬২ কোটি ৪২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৫৫ কোটি ৫৩ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩০৬ কোটি ৮৯ লাখ টাকার ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৪৯ পয়েন্টে।

Tags: দরপতনশেয়ারবাজার
Previous Post

আওয়ামী লীগের সমালোচনা করা মানহানির মামলায় খালাস তারেক রহমান

Next Post

মিরপুরে সাকিব ভক্ত ও বিরোধীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

Next Post
মিরপুরে ভক্ত ও বিরোধীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুরে সাকিব ভক্ত ও বিরোধীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

জ্বালানি উপদেষ্টা পল্লী বিদ্যুতে বিকল্প জনবল নিয়োগের বিষয়ে বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কাজে যোগ না দিলে পল্লী বিদ্যুতে বিকল্প জনবল নিয়োগ: জ্বালানি উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT