চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরফরাজ-পান্টে ঘুরে দাঁড়ানো ভারতের হারই জুটল

বেঙ্গালুরু টেস্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:08 অপরাহ্ন 20, অক্টোবর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা মাঠে জিতের উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৪৬ রানে বিধ্বস্ত হয়ে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছিল ভারত। সরফরাজ খানের দেড়শ ও রিশভ পান্টের ৯৯ রানে লিড নিয়েছিল। দিনের শেষদিকে টপাটপ উইকেট হারিয়ে কিউইদের সামনে ১০৭ রানের লিড দাঁড় করায় রোহিত শর্মার দল। সহজ লক্ষ্য ৮ উইকেট হাতে রেখে তাড়া করে ফেলেছে নিউজিল্যান্ড। তিন ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটি জিতে ১-০তে এগিয়ে গেল সফরকারী দল।

ঘরের মাঠে টসে জিতে আগে ব্যাটে নেমে ভয়াবহ ব্যর্থতায় ৪৬ রানে থামে ভারতের ইনিংস। জবাবে ৪০২ রান তোলে কিউইবাহিনী। দ্বিতীয় ইনিংসে নেমে বড় লক্ষ্যের আভাস দিয়ে ৪৬২ রানে থামে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস। লক্ষ্যতাড়ায় নেমে ২৭.৪ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড।

চতুর্থ দিনে কেবল চার বল খেলার সুযোগ পেয়েছিল নিউজিল্যান্ড। বৃষ্টির হানায় থেমে যায় লড়াই। শেষদিনে ব্যাটে নেমে দ্বিতীয় বলে উইকেট হারায় নিউজিল্যান্ড। টম ল্যাথামকে শূন্য রানে ফেরান জাসপ্রীত বুমরাহ। ১২.৩ ওভারে ডেভন কনওয়েকে দ্বিতীয় শিকার বানান ভারত পেসার। ৩৯ বলে ১৭ রান করেন কনওয়ে। উইল ইয়ং ও রাচীন রবীন্দ্র জুটি কিউইদের জয় নিশ্চিত করে। ইয়ং ৪৬ রানে এবং রাচিন ৩৯ রানে অপরাজিত থাকেন।

বেঙ্গালুরু টেস্টের প্রথমদিন ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। দ্বিতীয় দিনে খেলা গড়ালে ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রউর্ক ঝড়ে বিধ্বস্ত হয় ভারত। ৪৬ রানে থামে স্বাগতিক ইনিংস। হেনরি ৫টি এবং উইলিয়াম ৪টি করে উইকেট নেন।

জবাবে রাচীনের ১৩৪ রান, কনওয়ের ৯১ এবং টিম সাউদির ৬৫ রানে প্রথম ইনিংসে ৪০২ রান করে নিউজিল্যান্ড। ভারতের হয়ে কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা ৩টি করে উইকেট নেন। মোহাম্মদ সিরাজ নেন দুটি উইকেট।

দ্বিতীয় ইনিংসে নেমে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ভারত। ৩৫৬ রানে পিছিয়ে থেকে নেমে ৪৬২ রান তুলে থামে। ১৫০ রান করেন সরফরাজ, পান্ট করেন ৯৯ রান। রোহিত শর্মা ৫২, কোহলি ৭০ এবং জয়সওয়াল ৩৫ রান করেন।

দ্বিতীয় ইনিংসে কিউইদের হয়ে ৩টি করে উইকেট নেন ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রউর্ক। এজাজ প্যাটেল নেন দুটি উইকেট।

Tags: নিউজিল্যান্ডপান্টবেঙ্গালুরু টেস্টভারতলিড স্পোর্টসসরফরাজ
Previous Post

নাসুমকে লাঞ্ছিত করার বিষয়ে কিছুই জানেন না শান্ত

Next Post

ভারতে দিল্লির এক স্কুলে বিস্ফোরণ

Next Post
দিল্লির স্কুলের সামনে লোকজনের ভিড় ও ক্ষতিগ্রস্ত দোকান. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে দিল্লির এক স্কুলে বিস্ফোরণ

দুটি নারী মুখোমুখি, একজন অন্যজনের মুখে স্পঞ্জ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোথায় হারালেন শাহরুখের নায়িকা গায়ত্রী?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT