চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার বিরুদ্ধে অনেক অপবাদ দেয়া হয়েছে’, আফসোস সালমানের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:48 পূর্বাহ্ন 20, অক্টোবর 2024
in বিনোদন
A A
সালমান খান স্টেজে দাঁড়িয়ে, দর্শকদের সামনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সালমান খান। গুলি করে হত্যা করা হয়েছে অভিনেতার ঘনিষ্ঠ বাবা সিদ্দিকিকে। সন্দেহ, সালমানকে হুঁশিয়ারি দিতেই বিষ্ণোই গ্যাং খুন করেছে তাকে। তবুও ঘরে বসে নেই অভিনেতা। বিগ বস ১৮-র উইকেন্ড কা ওয়ার শুট করেছেন। সেখানেই অতীতের স্মৃতিচারণ করে আফসোস করলেন সালমান।

নতুন টিজার প্রোমোতে দেখা গেছে সালমান কথা বলছেন অবিনাশ মিশ্র এবং চুম দারাংয়ের মধ্যে সাম্প্রতিক ঝামেলা নিয়ে। রজত দালাল দাবি করেছেন যে অবিনাশের চারপাশে নারীরা ‘নিরাপদ’ বোধ করছেন না।

এই অভিযোগ নিয়ে কথা বলতে গিয়ে অতীতের স্মৃতিচারণ করলেন সালমান। অভিযোগের প্রসঙ্গ টেনে সালমান বলেন, ‘বিগ বস-এ বাড়ির লোকেরা বলছে যে নারীরা অবিনাশের আশেপাশে নিরাপদ নয়। যদি অবিনাশের বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ তোলা হয়, তাহলে তার পরিবারের কী অবস্থা হচ্ছে?

সালমান আরও যোগ করেন, ‘আমি এই বিষয়টা ভালোভাবে জানি। আমি জানি আমার বাবা-মা কিসের মধ্যে দিয়ে গিয়েছে, আমার বিরুদ্ধেও অনেক অপবাদ দেয়া হয়েছে।’।

সালমানের বিরুদ্ধে একাধিক নারী-সংক্রান্ত অভিযোগ রয়েছে। ঐশ্বরিয়ার অভিযোগ ছিল সালমান মদ্যপ অবস্থায় তার ওপর অত্যাচার করতেন শারীরিক ও মানসিকভাবে। গালিগালাজ করতেন।

সালমানের সঙ্গে বিষাক্ত সম্পর্কে থাকার কথা জানিয়েছেন অভিনেতার অপর প্রাক্তন সোমি আলিও। সঙ্গীতা বিজলানির সঙ্গেও বিয়ের কার্ড ছাপা হয়ে যাওয়ার পর বিয়ে ভাঙে সালমানের। অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় সালমানকে নাকি হাতেনাতে ধরে ফেলেছিলেন সঙ্গীতা, সেই জন্যই বিয়ে ভাঙে, শোনা যায় এমন কথাই।

নারী-সংক্রান্ত কারণে বহুবার মিডিয়ায় সমালোচনার শিকার হয়েছেন সালমান। সেই আক্ষেপের কথাই বিগ বসে জানালেন সলমন।

সূত্র: মিড ডে

Tags: বিগ বসসালমান
Previous Post

সরকার পতনের পর কীভাবে মানুষ দেশ ছেড়েছে, খতিয়ে দেখছে সরকার

Next Post

বিচারপতিদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে ফিরল

Next Post
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবন ও সংবিধান লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচারপতিদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে ফিরল

অপারেশনের ১২ বছর পর পেট থেকে কেঁচি উদ্ধার রেডিওলজির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অপারেশনের ১২ বছর পর পেট থেকে কেঁচি উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT