চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

এস কে রাসেল by এস কে রাসেল
8:18 অপরাহ্ন 18, অক্টোবর 2024
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
স্মার্ট যুবক sunglasses পরা, হাসিমুখে, প্রকৃতি পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে গিয়ে পানিতে ডুবে মোহাম্মদ আলী আহসান ওরফে জীবন (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ১টার দিকে হাওরে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে। পরে বিকেল ৪টার দিকে ডুবুরী দলের সহায়তায় ঘটনাস্থলের কিছুদূর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ আলী আহসান ওরফে জীবন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরফরাদী মোক্তার বাড়ির মো. সরফ উদ্দিনের ছেলে। তিনি জনতা ব্যাংক পিএলসি-এর ঢাকা কেন্দ্রীয় ব্যাংকের আইন শাখায় প্রিন্সিপাল কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকার মুগদা এলাকায় পরিবারসহ বসবাস করতেন। তার দুইটি ছেলে সন্তান রয়েছে।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে মোহাম্মদ আলী আহসান ওরফে জীবনসহ বিভিন্ন ব্যাংকে কর্মরত ৩০ সদস্যের একটি দল বিলাসী হাউসবোটে করে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যান। পরে টাঙ্গুয়ার সৌন্দর্য আরও কাছ থেকে উপভোগ করতে হাউসবোট থেকে নেমে ছোট নৌকায় করে ওয়াচ টাওয়ার এলাকায় ঘুরতে যান কয়েকজন। এসময় লাইফ জ্যাকেট ছাড়াই পানিতে নেমে ছবি তোলার একপর্যায়ে ডুবে যান আলী হোসেন। পরে শুক্রবার বিকেল ৪টার দিকে জীবনের মৃত দেহ উদ্ধার করে ডুবুরি দল।

শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেমের সূত্রে এসব তথ্য নিশ্চিত করেছেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন।

Tags: এক ব্যক্তিটাঙ্গুয়ার হাওরমৃত্যু
Previous Post

অভিযোগ ‘পূর্বপরিকল্পিত’ বলছেন হাথুরুসিংহে

Next Post

উৎসবমুখর পরিবেশে শিশু অধিকার সপ্তাহ ২০২৪ পালিত 

Next Post
শিশু অধিকার সপ্তাহ ২০২৪ উপলক্ষে শিশুদের আনন্দমুখর পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

উৎসবমুখর পরিবেশে শিশু অধিকার সপ্তাহ ২০২৪ পালিত 

স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক আলোচনা সভায় বক্তা ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যকর অভ্যাসের মাধ্যমে শক্তিশালী ভবিষ্যৎ গড়তে হবে: পরিবেশ উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT