চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমিসহ অনেক শিল্পীর অর্থনৈতিক অবস্থা ভালো না’

অবস্থার পরিবর্তন করতে হলে কাজের বিকল্প নেই বলেও মন্তব্য করেন সাইমন সাদিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:19 অপরাহ্ন 18, অক্টোবর 2024
in বিনোদন
A A
অভিনেতা শাকিব খান, সাদা শার্ট ও সানগ্লাসে বুড়িগঙ্গার পাড়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক পট-পরিবর্তনে সিনেমাঙ্গনেও নেতিবাচক প্রভাব পড়েছে। এর কারণ, অভিনয়ের পাশাপাশি যে শিল্পীরা সরাসরি রাজনীতিতে যুক্ত ছিলেন, তারা গা ঢাকা দিয়েছেন! অনেকে বিদেশে চলে গেছেন। কেউ আবার দেশে থাকলেও মামলার ভয়ে আত্মগোপনে আছেন।

শুধু শিল্পী নয়, অনেক প্রযোজক ও পরিচালক আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ছিলেন। তারাও প্রকাশ্যে আসছেন না। সিনেমাও বানাচ্ছেন না! অনেকে আবার দেশের এই সময়ে সিনেয়ায় লগ্নী করতে ভয় পাচ্ছেন! এতে করে সিনেমাঙ্গনের বেশীরভাগ শিল্পী টেকনিশিয়ানদের কাজ কমে গেছে। তারই সূত্র ধরে অনেককেই পড়তে হচ্ছে অর্থনৈতিক সংকটে!

কোনো রাখঢাক ছাড়াই বিষয়টি স্বীকার করলেন ‘পোড়ামন’ খ্যাত নায়ক সাইমন সাদিক। নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে সাইমন বলেন, পরিচালকের মাধ্যমে আমরা শিল্পীরা কাজ করি। সেই পরিচালকরাই ক্রাইসিসে আছেন। তারা সিনেমা পরিচালনা ছাড়া অন্য কিছুতে সম্পৃক্ত না। প্রযোজক হয়তো সিনেমার বাইরে অন্যান্য ব্যবসায় জড়িত থাকেন, কিন্তু আমাদের কয়েক’শো পরিচালক আছেন, যারা কাজ করতে পারছেন না। আর কাজ না করলে সংসারই চলবে কীভাবে?

নিজের উদাহরণ টেনে সাইমন বলেন, আমি শিল্পী হলেও সিনেমার বাইরে অন্য পেশায় জড়িত নই। তবে কিছুদিন আগে থেকে চেষ্টা করছিলাম অন্যকিছুতে জড়িত হওয়ার, তবে এখনও পেরে উঠিনি। এখনো আমার মূল পেশা চলচ্চিত্র। আমিসহ অসংখ্য শিল্পীর রুটি রুজি পরিবার চলে সিনেমার আয়ের মাধ্যমে। কিন্তু আমাদের শাকিব ভাই ২৫ বছর ধরে এখানে কাজ করছেন। সিনেমার জগতে উনি সবচেয়ে বড় তারকা। তার অর্থনৈতিক অবস্থা সবার চেয়ে ভালো। তার মতো সিনিয়র যারা তারা সমৃদ্ধ। কিন্তু আমরা এসে দেখেছি ইন্ডাস্ট্রি ক্রাইসিসে ভরা। তার মতো অর্থনৈতিক অবস্থা অন্যদের না। সেই জায়গা থেকে বলতে পারি, আমিসহ অনেক শিল্পীর অর্থনৈতিক অবস্থা ভালো না।

প্রযোজক, পরিচালক এবং শিল্পীদের বাইরে টেকনিশিয়ানদের কথা উল্লেখ করে সাইমন সাদিক বলেন, ৯৯ পারসেন্ট টেকনিশিয়ানদের ঢাকায় নিজের ফ্ল্যাট নেই, তাদের বাসা ভাড়া দিতে হয়। সিনেমা হচ্ছে না, তাহলে তাদের অবস্থা কী ভাবুন! আসলে এই অবস্থায় প্রযোজক ছাড়া কারো অবস্থা ভালো না। অবস্থার পরিবর্তন করতে গেলে কাজের বিকল্প নেই। আমরা সবাই কাজে ফেরার দিকে তাকিয়ে আছি। যেমন আমি অভিনয়টা আবার শুরু করতে চাই। আমার আটটি সিনেমা সেন্সর হয়ে আছে। আমি চাই, একে একে সিনেমাগুলো মুক্তি পাক, দর্শক দেখুক।

Tags: অভিনয়রাজনীতিলিড বিনোদনশাকিব খানসাইমন সাদিকসিনেমা
Previous Post

‘আমরা কখনো আপনাকে ভুলবো না’

Next Post

রাজনীতি করেছে বলে সাকিব-মাশরাফী খুনি?

Next Post
সাকিব ও মাশরাফী, দুই ক্রিকেটার, একসঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনীতি করেছে বলে সাকিব-মাশরাফী খুনি?

কোহলি টেস্টে ৯ হাজারি ক্লাবে পৌঁছেছেন, ব্যাট হাতে উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্টে ৯ হাজারি এলিট ক্লাবে কোহলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT