চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমাকে ভালোবাসেন বা ঘৃণা করেন, পরোয়া করি না’

বাংলা টাইগার্সের ভিডিওতে বললেন সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:01 অপরাহ্ন 18, অক্টোবর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি পুরুষের ছবি, একে অপরের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

নানা জটিলতায় সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে দেশে আসা হচ্ছে না সাকিব আল হাসানের। চলতি পরিস্থিতিতে তাকে নিয়ে আলোচনা যখন তুঙ্গে, আবুধাবি টি-টেন লিগের ফ্র্যাঞ্চাইজি দল বাংলা টাইগার্স তখন সাকিবের একটি ভিডিও পোস্ট করেছে। বৃহস্পতিবার প্রকাশিত প্রমোশনাল ভিডিওটির বার্তায় তাকে দেখা গেছে মানসিক শক্তিসমৃদ্ধ চিরচেনা রূপেই।

মুহূর্তে ছড়িয়ে পড়া ভিডিওতে সাকিবকে বলতে শোনা যায়, ‘আমার জীবন, আমার নিয়ম। আমার স্টাইল, আমার মনোভাব। আপনি আমাকে ঘৃণা করেন বা ভালোবাসেন। আমি পরোয়া করি না। কিন্তু আমাকে নিয়ে খেলা করবেন না।’

সাউথ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজ খেলতে বাংলাদেশের উদ্দেশে রওনা দিলেও সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ফিরে যেতে হয়েছে সাকিবকে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাকে দেশে না ফেরার পরামর্শ দেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সাকিব দেশে ফিরবেন নাকি ফিরবেন না, বিষয়টা নিয়ে বুধবার রাত থেকে তৈরি হয় ধোঁয়াশা। তাকে টেস্ট দল থেকে প্রত্যাহারে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর স্মারকলিপি দেয়। মিরপুরে প্রোটিয়াদের বিপক্ষে বিদায়ী টেস্ট খেলার কথা থাকলেও আন্দোলনের মুখে সেটি আপাতত হচ্ছে না।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি হত্যা মামলায় এজহারভুক্ত আসামী করা হয় তাকে। তার আগে থেকেই দেশের বাইরে ছিলেন সাকিব। সরকার পতন ও মামলা দায়েরের পর থেকে আর দেশে ফেরেননি।

সাকিবের সঙ্গে এবারের আসরে প্রথমবার মাঠ মাতাবেন বাংলাদেশের ডানহাতি ব্যাটার তাওহীদ হৃদয়। বৃহস্পতিবার প্লেয়ার্স ড্রাফট থেকে তাকে দলে টানে বাংলা টাইগার্স। দেশের টুর্নামেন্ট বিপিএল ছাড়াও ২০২৩ সালে জাফনা কিংস এবং ২০২৪ সালে ডাম্বুলা সিক্সার্সের জার্সিতে খেলেছিলেন হৃদয়।

Tags: টি-টেনবাংলা টাইগার্সলিড স্পোর্টসসাকিব
Previous Post

কণ্ঠযোদ্ধা সুজেয় শ্যামকে গার্ড অব অনার

Next Post

লুটপাটের তুলনায় বাঁধ নির্মাণের খরচ ধুলার সমান: ত্রাণ উপদেষ্টা

Next Post
প্রধান অতিথি বাঁধ নির্মাণের গুরুত্ব ব্যাখ্যা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লুটপাটের তুলনায় বাঁধ নির্মাণের খরচ ধুলার সমান: ত্রাণ উপদেষ্টা

ডোনাল্ড ট্রাম্প কথা বলছেন, চারজন ব্যক্তি পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধের জন্য ইউক্রেনকে দায়ী করলেন ডোনাল্ড ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT