চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্র্যাক হেলথকেয়ার এখন সিদ্ধেশ্বরীতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:20 অপরাহ্ন 18, অক্টোবর 2024
in স্বাস্থ্য
A A
সিদ্ধেশ্বরীতে ব্র্যাক হেলথকেয়ারের নতুন শাখার উদ্বোধন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ব্র্যাক হেলথকেয়ার’-এর তৃতীয় শাখাটি যাত্রা শুরু করল ঢাকার সিদ্ধেশ্বরীতে। পরিবারের একজন সদস্যের মতো সহানুভূতি ও সহমর্মিতা নিয়ে রোগী ও রোগীর স্বজনদের পাশে থাকার প্রত্যয়ে গত বছর মার্চে রাজধানীর মিরপুরে যাত্রা শুরু করে ‘ব্র্যাক হেলথকেয়ার’। এরই ধারাবাহিকতায় চলতি বছর উত্তরায় দ্বিতীয় শাখাটি চালু হয়। 

বৃহস্পতিবার ১৭ অক্টোবর ঢাকার সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের ২৭ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়কের ১১৬/১ নম্বর ভবনে হেলথকেয়ারের তৃতীয় শাখাটি উদ্বোধন করেন ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক ও ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের চেয়ারপারসন তামারা হাসান আবেদ।

ব্র্যাক হেলথকেয়ারের নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠান, বক্তা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ  সর্বোচ্চ মান নিশ্চিত করে চিকিৎসা সেবায় প্রতিশ্রুতিবদ্ধ ব্র্যাক হেলথকেয়ারের এই সম্প্রসারণ স্বাস্থ্যসেবা খাতে একটি উল্লেখযোগ্য মাইলফলক। আন্তরিক পরিবেশে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য এখানে একই ছাদের নিচে মিলছে ফ্যামিলি ফিজিশিয়ান, ফার্স্ট এইড কেয়ার, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, হেলথ অ্যান্ড ওয়েলনেস, নিউট্রিশন, ফিজিওথেরাপি, মেন্টালহেলথ কাউন্সেলিং, ডেন্টাল কেয়ার, ডায়াগনস্টিক সেন্টার। গ্রাহকদের ন্যায্য মূল্যে মানসম্পন্ন ওষুধ প্রদান নিশ্চিত করতে রয়েছে একটি  আধুনিক মডেল ফার্মেসি।

উদ্বোধনী অনুষ্ঠানে তামারা হাসান আবেদ বলেন, আমাদের প্রথম দুই শাখা হাজারও রোগীকে সেবা দিয়েছে। সকলের আন্তরিক এবং ইতিবাচক প্রতিক্রিয়ায় আমরা আবারও অনুধাবন করেছি যে, স্বাস্থ্যসেবা হওয়া উচিত রোগীকে কেন্দ্র করে, রোগীর অভিজ্ঞতার আলোকে। আজ পরিপূর্ণ সুযোগ-সুবিধা সংবলিত এই নতুন সেন্টারের উদ্বোধনের মাধ্যমে আমরা দেশের স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনতে ব্র্যাকের প্রতিশ্রুতিকেই পুনর্ব্যক্ত করছি।

মরুভূমিতে জলাধার সৃষ্টি, প্রথম বন্যার চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাক এন্টারপ্রাইজেসের ঊর্ধ্বতন পরিচালক ও ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন। এ সময় উস্থিত ছিলেন ব্র্যাকের পিপল, কালচার অ্যান্ড কমিউনিকেশনস-এর ঊর্ধ্বতন পরিচালক মৌটুসী কবীর, ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের প্রধান ডা. তৌফিকুল হাসান সিদ্দিকী, সেন্টার ম্যানেজার আসিফ মাহমুদ, ফ্যামিলি ফিজিশিয়ান ডা. মো: তানভীর হাসান ফয়সাল এবং নার্স শার্লি অন্বেষা মধু।

চলতি বছরের শুরুর দিকে ব্র্যাক হেলথকেয়ার একটি অ্যাপ উদ্বোধন করেছে, যার মাধ্যমে রোগীরা মোবাইল ফোনের মাধ্যমেই বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুক করা থেকে শুরু করে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহের পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাচ্ছেন।

দুজন ফার্মাসিস্টের সাথে ওষুধের দোকানে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুরের কাজীপাড়া ও উত্তরা ৬ নম্বর সেক্টরের শাখা থেকে এ পর্যন্ত ৫০ হাজারেরও বেশি রোগীকে সেবা দিয়েছে ব্র্যাক হেলথকেয়ার, যাদের মধ্যে প্রায় ৫০ শতাংশ নারী। উদ্বোধনীর পর থেকেই সিদ্ধেশ্বরী ব্র্যাক হেলথকেয়ার স্বাস্থ্যসেবা দেয়ার জন্য উন্মুক্ত থাকছে।

Tags: ব্র্যাকব্র্যাক হেলথকেয়ারসিদ্ধেশ্বরীসিদ্ধেশ্বরী গার্লস কলেজ
Previous Post

শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল জোড়া ছবি

Next Post

যেভাবে হামাস নেতাকে খুঁজে পেয়েছিল ইসরায়েল

Next Post
হামাস নেতার খোঁজে ইসরায়েলি অভিযান, ছবি দুই অংশে বিভক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

যেভাবে হামাস নেতাকে খুঁজে পেয়েছিল ইসরায়েল

নিউজিল্যান্ডের ব্যাটসম্যানের সেঞ্চুরি উদযাপন, ক্রিকেট মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের ৪৬-এর জবাবে নিউজিল্যান্ডের ৪০২, রাচীনের ১৩৪

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT