বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্টদের জুলুমের ভার এখনও জাতিকে বহন করতে হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখনও নিয়ন্ত্রণ করা যায়নি, সিন্ডিকেটও ভাঙ্গা যায়নি।
শুক্রবার ১৮ অক্টোবর ঢাকায় জামায়াতের সদস্য সম্মেলনে দলটির আমীর এই কথা বলেন।
তিনি বলেছেন, সব ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি মানবিক বাংলাদেশ গড়তে হবে, এটি জামায়াত একা পারবে না। এসময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ কষ্ট পাচ্ছে বলে মন্তব্য করেন জামায়াতের আমীর।
সকালে প্রাথমিক পর্বের পর কিছুটা বিরতি দিয়ে দুপুরে শুরু হয় সম্মেলনের দ্বিতীয় পর্ব। সেখানে সদস্য ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি।









