চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইয়ুব বাচ্চুকে ছাড়া ছয় বছর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:04 পূর্বাহ্ন 18, অক্টোবর 2024
in বিনোদন
A A
আইয়ুব বাচ্চুর স্মরণে গিটার হাতে এক নারীর ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তী শিল্পী ছিলেন আইয়ুব বাচ্চু। তার চলে যাওয়ার ছয় বছর পূর্ণ হলো। ২০১৮ সালের এই দিনে (১৮ অক্টোবর) প্রয়াত হন অসংখ্য কালজয়ী গানের এই শিল্পী।

যাদের হাত ধরে দেশীয় ব্যান্ড সংগীত প্রতিষ্ঠিত হয়েছে, তাদের একজন ছিলেন আইয়ুব বাচ্চু। আশির দশক থেকে গানে, সুরে ও কথায় মন জয় করেছেন বাঙালি হৃদয়।

ফেরারি মন, চলো বদলে যাই, এখন অনেক রাত, হকার, আমি বারো মাস তোমায় ভালোবাসি, কষ্ট পেতে ভালোবাসি এবং রূপালী গিটারসহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা আইয়ুব বাচ্চু। তারকা খ্যাতির তুঙ্গে অবস্থান করলেও ছিলেন সাধারণ মানুষের ধরাছোঁয়ার মধ্যে। তারকা নয়, ‘ভালো মানুষ’ হয়েই বাঁচতে চেয়েছেন জীবনভর।

আচমকা ২০১৮ সালের এইদিনে বিদায় নেন তিনি। তার হঠাৎ মৃত্যুতে শুধু সুরের জগত নয়, কেঁদে উঠেছিলো আপামর জনতার প্রাণ।

তার শোক যেনো এখনো ভুলতে পারছেন না ভক্ত শ্রোতারা। বিগত ৬ বছর ধরে তিনি সশরীরে না থাকলেও নানাভাবে স্মরিত হচ্ছেন।

বছরের একটি দিন দেশের সব ব্যান্ড দলকে নিয়ে গানে সুরে মেতে থাকার স্বপ্ন দেখতেন আইয়ুব বাচ্চু। তার সেই স্বপ্ন যাত্রায় সারথি হয় চ্যানেল আই। প্রতি বছরের ডিসেম্বরের ১ তারিখে জমকালো আয়োজনে ব্যান্ড ফেস্ট করে চ্যানেলটি। এমনকি আইয়ুব বাচ্চুর মৃত্যুর পরও সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে!

আইয়ুব বাচ্চুকে নিয়ে আয়োজন-
আইয়ুব বাচ্চুর আত্মার শান্তি কামনায় শুক্রবার (১৮ অক্টোবর) দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে। মগবাজারের সেলেব্রেশন কমিউনিটি পয়েন্টে অনুষ্ঠিতব্য এই আয়োজনটি হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। আয়োজন করেছে চট্টগ্রাম মিউজিসিয়ান’স ক্লাব, আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন এবং বন্ধুমহল।

‘ব্লু ব্রিক কমিউনিকেশন’-এর আয়োজনে শুক্রবার বিকেলে রাজধানীর পূর্বাচলের বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে হচ্ছে ‘ঢাকা রেট্রো’ শিরোনামের কনসার্ট। যেখানে একই মঞ্চে গাইবে নগরবাউল জেমস, আর্ক, মাইলস ও দলছুট। পুরো অনুষ্ঠানটি উৎসর্গ করা হচ্ছে রক ব্যান্ডের প্রয়াত কিংবদন্তী আইয়ুব বাচ্চুকে।

Tags: আইয়ুব বাচ্চুআর্কএবিচ্যানেল আইজেমসমাইলসলিড বিনোদনহাসান
Previous Post

হামাস প্রধান সিনওয়ার নিহত?

Next Post

মোহাম্মদপুরে দুই ভাইকে গুলি করলো দুর্বৃত্তরা

Next Post
Hand holding a revolver gun, illustration style, blue tones. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদপুরে দুই ভাইকে গুলি করলো দুর্বৃত্তরা

ভূমিকম্পের সময় সজাগ থাকুন ও নিরাপদ স্থানে থাকুন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT