চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াটস্অ্যাপ-ইনস্টাগ্রাম থেকে মেটার কর্মী ছাঁটাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:39 অপরাহ্ন 17, অক্টোবর 2024
in তথ্যপ্রযুক্তি
A A
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান মার্ক জুকারবার্গ. Channel i News - চ্যানেল আই নিউজ

গুগলের পর এবার কর্মী কমানোর সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্রের আরেক টেক জায়ান্ট সংস্থা মেটা। ফলে ইনস্টাগ্রাম, হোয়াটস্‌অ্যাপ ও রিয়্যালটি ল্যাবসের মতো মাধ্যম থেকে কাজ হারাচ্ছেন বহু কর্মী।

বুধবার (১৬ অক্টোবর) সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া বিবৃতিতে মেটার মুখপাত্র জানিয়েছেন, সংস্থার তরফ থেকে কর্মীদের দলগুলোতে কিছু পরিবর্তন আনা হয়েছে। এটা তাদের দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনার অংশ। আমরা কিছু টিমকে অন্যত্র স্থানান্তরিত করেছি। কিছু কর্মীকে এবার থেকে অন্য ভূমিকায় দেখা যাবে। যখন একটা কাজ বা ইউনিটকেই বাদ দিতে হয়, তখন অন্যদের সুযোগ-সুবিধা দেওয়াটা আমাদের কর্তব্য। আর এর জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি।

সংবাদ মাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, লস অ্যাঞ্জেলেসে বেশ কিছু কর্মীকে ছাঁটাই করা হয়েছে। কর্মীদের দৈনিক আহারের জন্য ২৫ ডলার করে দিয়ে থাকে মেটা। এই কর্মীদের বিরুদ্ধে খাবারের জন্য বরাদ্দ টাকায় বাড়ির বিভিন্ন সামগ্রী কেনার অভিযোগ উঠেছিল। যার মধ্যে রয়েছে ব্রণ প্যাড, মদের গ্লাস ও জামাকাপড় পরিষ্কার করার সাবান গুঁড়ো। লস অ্যাঞ্জেলেসের ছাঁটাইটি আলাদা ভাবে করা হয়েছিল।

চলতি বছরে এখনও পর্যন্ত মেটার শেয়ারের দর ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে এই সংস্থা। সেখানে দেখা গিয়েছে, প্রত্যাশা মতো রাজস্ব বাজার থেকে পেতে ব্যর্থ হয়েছে মেটা। ফলে তৃতীয় ত্রৈমাসিকের আগে ব্যবসার প্যাটার্নে কিছু পরিবর্তন এনেছে এই সংস্থা। যা দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল বিজ্ঞাপনের ব্যয়ের খরচ তুলতে চাইছে এই আমেরিকান টেক জায়ান্ট সংস্থাটি।

Tags: ইনস্টাগ্রামমেটা
Previous Post

টেকনাফে অপহৃত যুবক উদ্ধার, চাচাসহ গ্রেপ্তার ৩ 

Next Post

৪৩তম বিসিএসের নিয়োগ প্রজ্ঞাপন বাতিলের দাবি বিএনপি’র

Next Post
বিএনপি নেতারা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৩তম বিসিএসের নিয়োগ প্রজ্ঞাপন বাতিলের দাবি বিএনপি'র

নিউজিল্যান্ডের কাছে ৪৬ রানে অলআউট ভারত, ক্রিকেট ম্যাচের উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের কাছে ৪৬ রানে অলআউট ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT