এখনও বাংলাদেশ ছাড়েননি চন্ডিকা হাথুরুসিংহে। আছেন ঢাকাতেই। তার আনুষ্ঠানিক বিদায়ের আগেই জাতীয় দলের সঙ্গে কাজ শুরু করে দিয়েছেন নতুন কোচ ফিল সিমন্স। চুক্তির আনুষ্ঠানিকতা-খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্ব, অনেক কাজই সেরে গেলেন মিরপুরে এসে। দুয়ারে যে কড়া নাড়ছে সাউথ আফ্রিকা সিরিজ।
সময় খুব কম থাকায় ঢাকায় আসার দিনেই কিছু কাজ সেরে ফেললেন সিমন্স। হোটেল ব্যাগ রেখে চলে আসেন মিরপুরে।
মঙ্গলবার সকালেও বাংলাদেশ দলের অনুশীলনে ছিলেন পুরনো কোচ হাথুরুসিংহে। রাতারাতি হয়েছে মসনদের পরিবর্তন। বরাবরের মতো হেড কোচের জন্য অপেক্ষা করতে হয়নি ক্রিকেটারদের, এটাই বড় স্বস্তি!









