চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড্ডায় অপহৃত ব্যবসায়ী গোপালগঞ্জ থেকে উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:45 অপরাহ্ন 16, অক্টোবর 2024
in - টপ লিড নিউজ, অপরাধ
A A
অপহৃত ব্যবসায়ীর গাড়ি গোপালগঞ্জ থেকে উদ্ধার, ছবি দেখুন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর বাড্ডা এলাকা থেকে অপহৃত ব্যবসায়ী মিন্টু শিকদারকে উদ্ধারসহ এক অপহরণকারীকে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ইয়াছিন শিকদার (২৭)।

গতকাল মঙ্গলবার রাত ৮টায় গোপালগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। এসময় অপহরণের কাজে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়।

আজ বুধবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের  উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (১৫ অক্টোবর) ভুক্তভোগী মিন্টু শিকদারের বড় ভাই মো. আব্দুল কাদের শিকদার বাড্ডা থানায় একটি অপহরণ মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মিন্টু শিকদার সিটি মানি এক্সেঞ্জ লিমিটেডের প্রোপাইটর ও ম্যানেজিং ডিরেক্টর। মিন্টু শিকদার ও তার মামাতো ভাই আমির হামজা গত ১৪ অক্টোবর সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে মধ্য বাড্ডার বৈশাখি সরণি এলাকার ভাড়া বাসা থেকে অফিসে যাওয়ার উদ্দেশে বের হন। সকাল আনুমানিক ৯টায় তারা বাড্ডা থানার গুদারাঘাট বাড্ডা হাইস্কুল গলি লেকপাড় এলাকায় পৌঁছালে গ্রেপ্তার ইয়াসিন শিকদারসহ অজ্ঞাতনামা ৭/৮ জন ব্যক্তি তাদের পথ রোধ করে মিন্টু শিকদারকে জোরপূর্বক একটি সাদা সিএইচআর গাড়ি যোগে অপহরণ করে নিয়ে যান। এসময় তার মামাতো ভাই মো. আমির হামজাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয়।

ডিসি তালেবুর রহমান জানান, মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অপহরণকারী ও ভিকটিমের অবস্থান শনাক্ত করা হয়। মঙ্গলবার রাত ৮টার দিকে গোপালগঞ্জ থানা পুলিশের সহায়তায় গোপালগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী ইয়াছিন শিকদারকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ভিকটিম মিন্টু শিকদারকে উদ্ধার করা হয় এবং অপহরণের কাজে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।

তিনি জানান, অপহরণকারী ইয়াছিন শিকদার একজন পেশাদার প্রতারক। সে বিভিন্ন ব্যবসায়ীকে টার্গেট করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করত। সে অর্থ আত্মসাৎ করার উদ্দেশে ভিকটিম মিন্টু শিকদারকে অপহরণ করেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

গ্রেপ্তার ইয়াছিন শিকদারকে আদালতে পাঠানোর পর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিস্তারিত জিজ্ঞাসাবাদে অপহরণের সঠিক কারণ ও ঘটনার সাথে অন্যান্যদের সংশ্লিষ্টতার বিষয়ে জানার চেষ্টা করাসহ  ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপহরণে জড়িত অন্যান্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।

Tags: বাড্ডা থানা পুলিশব্যবসায়ী
Previous Post

ভারত সফরের দল নিয়ে প্রোটিয়াদের বিপক্ষে লড়বে বাংলাদেশ

Next Post

ভারতে ‘টানা ৬ দিন’ মাঠে নামতে পারল না কিউইরা

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে আসছেন, প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ‘টানা ৬ দিন’ মাঠে নামতে পারল না কিউইরা

তিনজন পুরুষ সাক্ষাৎ করছে, একজন হাতে মাইক ধরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুরে এসে কিছু কাজ এগিয়ে রাখলেন সিমন্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT