চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বামীকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তের হাতে প্রাণ গেল স্ত্রীর

মহিউদ্দিন মুরাদ by মহিউদ্দিন মুরাদ
3:43 অপরাহ্ন 16, অক্টোবর 2024
in - সেমি লিড, জনপদ, লক্ষ্মীপুর
A A
বস্তি এলাকার শিশু ও নারীসহ মানুষজনের ভিড়, একটি মোটরসাইকেল পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুরে বাড়িতে ঢুকে হারুনুর রশিদ নামে ইটভাটার একজন কর্মচারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে দূর্বৃত্তরা। এসময় স্বামীর প্রাণ বাঁচাতে গেলে গৃহবধু জেসমিন আক্তারকে (৩৫) কুপিয়ে হত্যা করে তারা। এই ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আহত হারুনের ছোট ভাই হিরনকে আটক করেছে পুলিশ।

আজ ১৬ অক্টোবর বুধবার দুপুরে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার রাত আড়াইটার দিকে সদর উপজেলা (প্রায় ৩০ কি. মি. অদূরে) কুশাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঝাউডগি গ্রামের নুর মোহাম্মদ ডাক্তার বাড়িতে এই ঘটনা ঘটে। আহত হারুন ওই বাড়ির মৃত. আনিছ মোল্লার ছেলে। নিহত জেসমিন হারুনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, হারুনে ৪-৫টি গরুর খামার রয়েছে। এরমধ্যে একটি গরু অসুস্থ হয়ে পড়েছে। ঘটনার আগের সময় বাইরে কী যেন শব্দ হচ্ছিলো। হারুন তার গরু আবার অসুস্থ হয়ে পড়েছে ভেবে ঘরের বাইরে বের হন গরুটি দেখতে। এর মাঝে পূর্ব থেকেই ওৎ পেতে থাকা দূর্বত্তরা তাকে লক্ষ্য করে ধারাল অস্ত্র দিয়ে কোপায়। তিনি চিৎকার দিলে হারুনের স্ত্রী জেসমিন তাৎক্ষণিক ঘর থেকে বের হয়ে ঘটনাটি দেখতে পান।

এক পর্যায়ে স্বামীকে বাঁচাতে হামলাকারীদের কাছে কাকুতি মিনতি করে স্বামীর প্রাণ ভিক্ষা চান। এর মাঝে হারুন দৌড়ে পালিয়ে যান। ধারণা করা হচ্ছে, হামলাকারীদের মধ্যে কাউকে জেসমিন চিনে ফেলেছেন। এতে তাকে কুপিয়ে হত্যা করা হয়। হামলাকারীরা ৭-৮ জনের সঙ্গবদ্ধ দল ছিল। হারুনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হারুনের সঙ্গে তার ছোট ভাই হিরনের সাথে জমি নিয়ে বিরোধ রয়েছে। এর জের ধরে ঘটনাটি ঘটতে পারে আশংকা করে স্থানীয়রা হিরনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

নিহতের স্বামী আহত হারুনের চাচাতো ভাই খুরশিদ আলম জানান, ধারণা করা হচ্ছে ডাকাতি করতে বাড়িতে ঢুকে আমার চাচাতো ভাইকে কুপিয়ে আহত করা হয়েছে। তাদেরকে চিনে ফেললে ভাবীকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। তবে বাড়ি থেকে কোন কিছু খোয়া যাবার খবর পাওয়া যায়নি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার হামিদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আহত হারুনের সাথে কথা হয়েছে। নিহত জেসমিনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে হারুনের ভাই হিরনকে আটক করে রাখে।

পরে জিজ্ঞাসাবাদের জন্য আমরা তাকে থানায় নিয়ে এসেছি। হিরনের সঙ্গে হারুনের জমি নিয়ে বিরোধ রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরেই ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags: দুর্বৃত্তস্ত্রীস্বামী
Previous Post

শ্রমিকদের ন্যায্য মূল্যে টিসিবি পণ্য বিক্রয় কর্মসূচির উদ্বোধনে করলেন আসিফ মাহমুদ

Next Post

ওয়েব ফিল্মে অপূর্ব-ফারিণকে জুটি করছেন অমি

Next Post
অপূর্ব, ফারিণ ও অমি ওয়েব ফিল্মের জন্য ছবি তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েব ফিল্মে অপূর্ব-ফারিণকে জুটি করছেন অমি

তথ্য উপদেষ্টার জাতীয় দিবস নিয়ে বক্তব্য প্রদান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় দিবস সম্পর্কে যা বললেন তথ্য উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT