চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোজ্য তেলের আমদানিতে শুল্ক অব্যাহতির প্রস্তাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:55 অপরাহ্ন 15, অক্টোবর 2024
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A
সয়াবিন তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোজ্য তেলে আমদানিতে শুল্ক ৫ শতাংশ এবং উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত সমুদয় মূল্য সংযোজন কর অব্যাহতির জন্য এনবিআরকে প্রস্তাব দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে আজ মঙ্গলবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্য তেল ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বৈঠকে এ প্রস্তাব করা হয়।

সর্বশেষ গত ১৮ এপ্রিল ২০২৪ সালে সয়াবিন তেল ও পাম তেলের মূল্য সমন্বয় হয়েছিল। বিশ্ববাজারে গত কয়েকমাস ধরে ধারাবাহিকভাবে সয়াবিন তেল ও পাম তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে অপরিশোধিত সয়াবিন তেলের মূল্য ১৪.৮ শতাংশ এবং আরবিডি পাম তেলের মূল্য ১৮.৬৮ শতাংশ বৃদ্ধি পায়।

স্থানীয় পর্যায়ে মূল্য বৃদ্ধি না করে আমদানি পর্যায়ে বিদ্যমান শুল্ক ৫ শতাংশে নামিয়ে আনা ও স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে সকল ধরনের শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।

এধরনের শুল্ক অব্যাহতির ফলে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি না করে বিদ্যমান মূল্য বহাল থাকবে বলে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স এসোসিয়েশন জানিয়েছে। এর আগে তারা বাণিজ্য মন্ত্রণালয়ে মূল্য সমন্বয়ের আবেদন করে।

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় হতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিকট প্রস্তাব প্রেরণের সিদ্ধান্ত হয়। পরবর্তীতে এনবিআর করণীয় বিষয়ে সিদ্ধান্ত নিবে।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহা. সেলিম উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান মো. আব্দুর রহমান, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন এর চেয়ারম্যান ড. মইনুল খানসহ ভোজ্য তেল ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags: এনবিআরজাতীয় রাজস্ব বোর্ডভোজ্য তেল
Previous Post

দেশ ও জাতির কল্যাণে আলেম-ওলামা সমাজের ভূমিকা অবিস্মরণীয়: ধর্ম উপদেষ্টা

Next Post

দিব্যা-আলিয়ার দ্বন্দ্বে অনিশ্চিত রণবীরের ‘অ্যানিমেল পার্ক’র ভবিষ্যৎ?

Next Post
চ্যানেল আই অনলাইন: সিনেমা 'অ্যানিমেল পার্ক' এর চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দিব্যা-আলিয়ার দ্বন্দ্বে অনিশ্চিত রণবীরের 'অ্যানিমেল পার্ক'র ভবিষ্যৎ?

চ্যানেল আই অনলাইন এর লোগো, বাংলাদেশের মানচিত্রসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশব্যাপি ২৫টি ক্যাডার কর্মকর্তাদের ফেসবুক প্রোফাইল ছবি বদলানো শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT