চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পালিয়ে থাকার চেয়ে জেলখানায় থাকাও ভালো: ওমর সানী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:50 অপরাহ্ন 15, অক্টোবর 2024
in বিনোদন
A A
ওমর সানী গাড়িতে বসে সেলফি তোলেন, পেছনে ভিড় ও সমর্থকদের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে আছেন দলটির নেতাকর্মীদের অনেকে। শুধু নেতাকর্মীরাই নয়, সেই তালিকায় আছেন দলের সাথে বিভিন্নভাবে জড়িত সিনেমা, সংগীত ও সাংস্কৃতিক অঙ্গনের অনেকে।

বিশেষ করে সিনেমার বহু পরিচিত মুখ, যারা আওয়ামী রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন; সরকার পতনের পর তাদের সাড়া নেই। এরমধ্যে অনেকেই নাকি বিদেশ পাড়ি দিয়েছেন। আত্মগোপনে থাকা সিনেমার সেইসব শিল্পী, কলাকুশলীদের উদ্দেশে এবার মুখ খুললেন ঢাকাই সিনেমার নব্বই দশকের তারকা অভিনেতা ওমর সানী।

মঙ্গলবার সকালে এক ভিডিও বার্তায় সিনেমার শিল্পীদের আত্মগোপনে থাকার বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। প্রায় সাড়ে চার মিনিটের ওই ভিডিওর শুরুতেই ওমর সানী বলেন,“যারা আমার ফিল্ম আর্টিস্ট, তাদের নিয়ে আজকে কথা বলবো এবং যারা সংগীতের আর্টিস্ট। সরকার পতনের পর যারা পালিয়ে আছো, লুকান্তরে আছো- তাদের উদ্দেশে এই কথাগুলো বলছি।”

আওয়ামী রাজনীতির সাথে জড়িত শিল্পী কলাকুশলীদের উদ্দেশে এসময় ওমর সানী বলেন,“তোমাদের পালিয়ে থাকার তো দরকার নাই। তোমরা দল করেছো, দলের সাথে জড়িত ছিলে। মাঝেমধ্যে কিছু পকপক করেছো, এই যা। মার্ডার তো করো নাই, মার্ডার করছো? হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করছো? জানি না। আমার মনে হয় পালিয়ে থাকার চেয়ে প্রকাশ্যে এসে কথা বলা উচিত। কিছু মানুষ গালি দিবে, সেটা সহ্য করতে হবে। কিছু মানুষ বিদ্রুপ করবে, কিন্তু তোমাদের ভুলগুলো দোষগুলো স্বীকার করতে হবে।”

পালিয়ে থাকার চেয়ে প্রকাশ্যে এসে দোষ স্বীকার করার আহ্বান জানিয়ে ওমর সানী আরো বলেন, পালিয়ে না থেকে আমার মনে হয় প্রকাশ্যে এসো তোমরা বলো যে, আমরা অমুকটা করেছি, যা ঠিক হয়নি। অপরাধ করে থাকলে বিচার হবে, বড়জোর কিছুদিন রিমান্ডে থাকতে পারো। আমার তো মনে হয় না তোমাদের যে অপরাধ, তার জন্য ফাঁসি হবে। যারা কাপুরুষ, তারা পালিয়ে থাকে। তোমরা শিল্পীরা কেন পালিয়ে থাকবা!

ফিল্ম আর্টিস্টদের নিয়ে সানী বলেন, আমার ফিল্মের সহকর্মী, আর্টিস্ট টেকনিশিয়ানস- তোমরা যারা পালিয়ে আছো, তোমাদের তো পালিয়ে থাকার দরকার নেই। প্রকাশ্যে আসো। দরকার হলে জেলে যাও। জেলে তো রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি থেকে আমাদের মতো সাধারণ মানুষ; অনেকেই যায়। পালিয়ে থাকার চেয়ে জেলখানায় থাকাও ভালো। সেজন্যই বলি, পালিয়ে থাকার চেয়ে প্রকাশ্যে এসে মানুষের সাথে কথা বলো। ধরা দাও, দরকার হলে জেলে যাও। আমার দৃষ্টিতে এটাই বলে, কার দৃষ্টিতে কী বলবে আমি জানি না। আমার কাছে মনে হয়েছে, তোমাদের উদ্দেশে এটা বলা উচিত; আমি বললাম। এবং প্রকাশ্যেই বললাম, কে কী ভাবছেন- আমি জানি না।

এসময় ওমর সানী বলেন, একটা জিনিসতো সত্য, যে যে লাইনের মানুষ, সেই লাইনের মানুষের প্রতি তার তো একটা সফটকর্নার কাজ করেই। আমরা কেউ দোষের উর্দ্ধে না। আমরা মহামানবও না, আমরা নবীও না, আমরা কোনো ওলীআল্লাহ বা দরবেশও না এবং আমরা শয়তানও না। আমরা নবীর উম্মত। আমাদের দোষ থাকতে পারে, কেউ দোষের উর্ধ্ধে না। তাই বলি, লুকিয়ে থেকে লাভ নেই। প্রকাশ্যে এসে সবার সাথে মিশো এবং রিয়েলাইজ করো।

Tags: আর্টিস্টওমর সানীতারকারাজনীতিলিড বিনোদন
Previous Post

হাসানুল হক ইনুর চিকিৎসা নিশ্চিত করার দাবি জাসদের

Next Post

ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার

Next Post
বিভিন্ন রঙের ডিমের ট্রে ও প্যাকেটের মধ্যে সাজানো. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার

বাংলাদেশ নারী ফুটবল দল নেপালে শিরোপা ধরে রাখার প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিরোপা ধরে রাখার মিশনে সাবিনা-সানজিদারা এখন নেপালে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT