চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার বিষ্ণোইদের নিশানায় মুনাওয়ার ফারুকী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:06 অপরাহ্ন 15, অক্টোবর 2024
in বিনোদন
A A
দুই যুবক, একজন হুডি পরা, অন্যজন পেশাদার পোশাকে, আলাদা পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষ্ণসার হরিণ হত্যা ঘটনার পর থেকেই কেন্দ্র করে বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। এই জেরে বেশ কয়েকবার হুমকিও পেয়েছেন তিনি। সর্বশেষ গত এপ্রিলে অভিনেতার বাড়ির সামনে এসে প্রকাশ্যে গুলি চালায় বিষ্ণোই সদস্যরা।

অন্যদিকে সম্প্রতি খুন হয়েছেন মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকী। এই হত্যাকাণ্ডের নেপথ্যে বিষ্ণোই গ্যাং জড়িত বলে ধারণা করা হচ্ছে।

বলিউডে এসব নিয়ে যখন আলোচনা, তখন বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় যুক্ত হলেন আরও এক তারকা। হিন্দুদের অপমান করায় তাদের নতুন নিশানায় স্ট্যান্ডআপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকী।

বাবা সিদ্দিকীর মৃত্যুর তদন্ত চলাকালীনই জানা গেল, লরেন্স বিষ্ণোই নাকি এবার হুমকি দিয়েছেন স্ট্যান্ডআপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকীকে। এমন অভিযোগ ওঠার পরই বাড়ানো হয়েছে তার নিরাপত্তা। এমনটাই জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

তবে কেন মুনাওয়ারকে হুমকি দেওয়া হয়েছে, সেটা এখনও স্পষ্ট নয়। তদন্ত করছে পুলিশ। কিন্তু তারা জানিয়েছেন যে, তাদের কাছে একটি খবর আসে যে মুনাওয়ার ফারুকীর প্রাণ সংশয় হতে পারে, তখনই এই তারকার নিরাপত্তা বাড়ানো হয়।

বিগত কয়েক বছর ধরেই মুনাওয়ার বিভিন্ন কট্টরপন্থী হিন্দু দলের থেকে নানা সময় হুমকি পেয়েছেন তার শোয়ে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করার জন্য। যদিও তিনি সেই অভিযোগ অস্বীকার করেছেন।

কিন্তু যখন গত শনিবারই বাবা সিদ্দিকীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় এবং অভিযোগের তীর সেই বিষ্ণোই গ্যাংয়ের দিকে, তখন এমন হুমকি মোটেই উড়িয়ে দিতে পারেনি মুম্বাই পুলিশ। এদিকে, সালমান খানের বাড়ির উদ্দেশে গুলি ছোড়ার ঘটনায় একাধিক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন।

তবে এখন উদ্বেগ আরও বেড়েছে। সালমানকে তাই ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ হরনাথ সিং যাদব। তিনি মনে করেন, বিষ্ণোই সম্প্রদায়ের কাছে অভিনেতার ক্ষমা চাওয়া উচিত।- হিন্দুস্থান টাইমস

 

Tags: বাবা সিদ্দিকিবিষ্ণোই গ্যাংমুনাওয়ার ফারুকীসালমান খান
Previous Post

“স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস কমায় উচ্চ রক্তচাপ ঝুঁকি” শীর্ষক ওয়েবিনার

Next Post

প্রায় ৩ মাস পর চালু মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন

Next Post
মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন চালু নিয়ে সাংবাদিক ও কর্মকর্তাদের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় ৩ মাস পর চালু মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন

হাথুরুসিংহে বাংলাদেশের ক্রিকেট কোচ, ক্যাপ ও চশমা পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

হাথুরুসিংহেকে অব্যাহতি, নতুন কোচ ফিল সিমন্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT