চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে নাতনির স্বামীর হাতে নানী খুন

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
8:55 অপরাহ্ন 14, অক্টোবর 2024
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
আটক ব্যক্তির ছবি, বাংলাদেশে নানী খুনের ঘটনায় জড়িত সন্দেহে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের চকরিয়ায় নাতনির স্বামীর হাতে নানী শাশুড়ি গোরতাজ বেগম (৬৫) খুন হয়েছেন।

আজ সোমবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব নয়াপাড়া-তমতলা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত বৃদ্ধা ওই এলাকার আবুল কাশেমের স্ত্রী।

হত্যাকাণ্ডে জড়িত মো. আব্দুল্লাহকে (২৮) আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। তিনি ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব গোমাতলী এলাকার মৃত জাকরিয়ার ছেলে এবং কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়া নুরুল কোরআন হাফেজ খানার শিক্ষক।

স্থানীয় ইউপি সদস্য জিশান শাহরিয়ার জানান, নিহত নানী শাশুড়ির সাথে তর্কাতর্কির একপর্যায়ে আব্দুল্লাহ লোহার রড় দিয়ে গোরতাজ বেগমের মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত বৃদ্ধাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়। জিশান শাহরিয়ার আরও জানান, আব্দুল্লাহর সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছে। এর জের ধরে এ ঘটনা ঘটেছে।

চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক নাতি জামাইকে আটক করা হয়েছে।

Tags: কক্সবাজারখুন
Previous Post

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ

Next Post

চিটাগাং-এ সাকিব, সাবেক ও বর্তমান অধিনায়ক নিয়ে ফরচুন বরিশালের দল

Next Post
বাংলাদেশের রাজনৈতিক নেতারা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

চিটাগাং-এ সাকিব, সাবেক ও বর্তমান অধিনায়ক নিয়ে ফরচুন বরিশালের দল

তাপসী তাবাসসুম উর্মি, বাংলাদেশি নারী সাংবাদিক ও বিশ্লেষক. Channel i News - চ্যানেল আই নিউজ

তাপসী তাবাসসুম উর্মির‌ দেশত্যাগে নিষেধাজ্ঞা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT