দ্রুত নিরপেক্ষ জাতীয় নির্বাচন দিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানিয়ে বিএনপি নেতারা বলেছেন, তা না হলে ছাত্র-জনতার আন্দোলনের সাফল্য মুখ থুবড়ে পড়তে পারে। তারা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে অর্জিত বিজয় ধরে রাখতে হবে। দীপ্ত টিভির সম্প্রচার প্রকৌশলী তানজিল জাহান ইসলাম তামিম হত্যা মামলার আসামি হওয়ায় বিএনপি নেতা শেখ রবিউল আলম রবি’র দলীয় পদ স্থগিত হচ্ছে বলে জানিয়েছে বিএনপি।








