চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওএমএসের আওতায় আলু, ডিম, পেঁয়াজ ও পটল বিক্রি শুরু মঙ্গলবার 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:32 অপরাহ্ন 14, অক্টোবর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
আলু, ডিম, পেঁয়াজ ও পটলের ছবি, ওএমএসের আওতায় বিক্রি শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

 মঙ্গলবার ১৫ অক্টোবর থেকে রাজধানীতে ওপেন মার্কেট সেলের (ওএমএস) আওতায় আলু, ডিম, পেঁয়াজ ও পটল বিক্রি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া বলেন, নির্দিষ্ট আয়ের মানুষদের স্বস্তি দিতে আমরা প্রথমবারের মতো পচনশীল পণ্য যেমন আলু, ডিম, পেঁয়াজ, পটল শহরের বিভিন্ন পয়েন্টে বিক্রি শুরু করতে যাচ্ছি। তিনি বলেন, সরকার রাজধানীতে একটি পাইলট প্রকল্পের অংশ হিসেবে নিম্নআয়ের গোষ্ঠীর কাছে ভর্তুকি মূল্যে কিছু সবজি বিক্রি করবে।

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাণিজ্য সচিব মো. সেলিম উদ্দিন ও কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

কৃষি সচিব বলেন, আমরা মঙ্গলবার বেলা ১১টায় আবদুল গনি রোডে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক কার্যালয়ের সামনে আলু, ডিম, পেঁয়াজ ও পটল বিক্রির উদ্বোধন করবো। তিনি বলেন, প্রতি কেজি আলু ৩০ টাকা, প্রতি ডজন ডিম ১৩০ টাকা, প্রতি কেজি পেঁয়াজ ৭০ টাকা এবং সবুজ শাকসবজি বিদ্যমান বাজারদরের চেয়ে অন্তত ২০-৩০ শতাংশ কম বিক্রি হবে।

কৃষি সচিব বলেন, মন্ত্রণালয় সরাসরি কৃষকদের কাছ থেকে পচনশীল আইটেম যেমন আলু, ডিম, পেঁয়াজ এবং পটল সংগ্রহ করবে এবং শহরের নির্দিষ্ট স্থানে ওএমএসের মাধ্যমে বিক্রি করবে।

তিনি বলেন, আগামী দুই সপ্তাহে আইটেম বিক্রির জন্য কমপক্ষে ২০টি স্থান নির্ধারণ করা হয়েছে এবং যদি পাইলট প্রকল্প সফল হয় তবে বিক্রয় পয়েন্ট এবং দিনের সংখ্যা বাড়ানো হবে।

রোববার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং অন্যান্য উপদেষ্টাদের মধ্যে এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

জানা গেছে, এগ্রিকালচারাল মার্কেটিং বিভাগ, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা দেবে।

Tags: আলুওএমএসডিমপটলপেঁয়াজ
Previous Post

নিত্য পণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজার তদারকিতে বাণিজ্য উপদেষ্টা

Next Post

নির্বাচন দিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানিয়ে বিএনপি

Next Post
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশের আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন দিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানিয়ে বিএনপি

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর জন্য ইশতেহার ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্তমান সরকারকে ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা না করতে জামায়াতের আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT