চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারেক রহমানের মামলা প্রত্যাহার না হলে রাস্তায় নামবে বিএনপির আইনজীবীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:00 অপরাহ্ন 14, অক্টোবর 2024
in - সেমি লিড, আদালত
A A
বিএনপির আইনজীবীরা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো অবিলম্বে প্রত্যাহার না করা হলে ‘আইনজীবী সমাজ রাস্তায় নামতে বাধ্য হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন এই হুঁশিয়ারি দেন।

এসময় অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র-জনতা দীর্ঘ ১৭ বছর গণতন্ত্রের জন্য ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছে। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এই সংগ্রামের বিরামহীনভাবে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সমস্ত মামলাই হল রাজনৈতিক এবং তাঁর বিরুদ্ধে ফ্যাসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনার নির্দেশে কয়েকটি মিথ্যা মামলার ফরমায়েশী রায় হয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের সাথে আমরা লক্ষ্য করছি যে, তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত এই সমস্ত রাজনৈতিক মামলার ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোন ধরনের পদক্ষেপ নিচ্ছে না। আমরা অবিলম্বে তাঁর বিরুদ্ধে দায়েরকৃত এই সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। অন্যথায়, আইনজীবী সমাজ আবারও রাস্তায় নামতে বাধ্য হবে।’

অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে ধীরগতি উল্লেখ করে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘ইতিমধ্যে নোবেল বিজয়ী প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দুইমাসের অধিক মেয়াদ পূর্ণ করেছেন। কিন্তু জনগণ অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, সরকারের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে বেশ ধীরগতি ও কিছু কিছু ক্ষেত্রে অস্বচ্ছতা বিরাজ করছে।’

আইন বিভাগে হস্তক্ষেপের অভিযোগ এনে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘এই বিভাগটি কারো কারো অযাচিত হস্তক্ষেপের কারণে যথাযথভাবে স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করতে পারছে না। তাই আমাদের দাবি আইন বিভাগটি অত্যন্ত স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করবে এবং সেক্ষেত্রে আমাদের সর্বপ্রকার সহযোগিতা থাকবে।’

বিচারপতি শাহ আবু নাঈমের নেতৃত্বে গঠিত কমিশনে সিনিয়র আইনজীবীসহ বিচার বিভাগের অংশীজনদের মতামত না নিয়ে যে সমস্ত সদস্যগণকে অন্তর্ভূক্ত করা হয়েছে, তা নিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে উল্লেখ করে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘আমরা আশা করি অচিরেই এই বিভ্রান্তি দূর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সিনিয়র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags: আইনজীবীতারেক রহমানবিএনপি
Previous Post

মালয়েশিয়ায় কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৩ প্রবাসীর মৃত্যু

Next Post

সরকারি চাকরিতে প্রবেশে পুরুষের ৩৫ ও নারীদের ৩৭ বছর করার সুপারিশ

Next Post
জনপ্রিয় নেতা ও বিশ্লেষক জনসভায় বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি চাকরিতে প্রবেশে পুরুষের ৩৫ ও নারীদের ৩৭ বছর করার সুপারিশ

চিকিৎসা কেন্দ্রে রোগীদের জন্য জরুরি ব্যবস্থা, রোগীর সংখ্যা বেশি. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্বর হলেই ব্যাথানাশক ও স্টেরয়েড জাতীয় ওষুধ না খাওয়ার পরামর্শ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT