চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরু হচ্ছে ‘পঞ্চায়েত’ সিজন ৪ এর শুটিং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:55 অপরাহ্ন 14, অক্টোবর 2024
in বিনোদন
A A
Bangladeshi actors in traditional costumes during a scene from 'Panchayet' season 4 shoot. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় ওয়েব সিরিজগুলোর মধ্যে সবচেয়ে চৌকস আর সুনির্মিত সিরিজ বলা হয় অ্যামাজন প্রাইমের ‘পঞ্চায়েত’-কে। ইতোমধ্যেই যার তিনটি সিজন দর্শকদের মন ছুয়ে গেছে। তাইতো তৃতীয় সিজনের সাফল্যের পর পরই জানা গিয়েছিল আরো দুটি সিজন নিয়ে হাজির হবেন ‘পঞ্চায়েত’র পরিচালক চন্দন কুমার ও দীপক কুমার মিশ্র।

এবার জানা গেল, সেই সম্পর্কেই আপডেট। বলিউড হাঙ্গামার প্রতিবেদনে জানা গেছে, ভারতের রাজস্থান রাজ্যের জয়পুর জেলার শহর ফুলেরাতে চতুর্থ সিজনের সেট তৈরি করা হয়েছে। আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হবে সিরিজটি চতুর্থ সিজনের শুটিং। তবে দর্শকদের জন্য আনন্দের সংবাদ হচ্ছে এবার কিছু নতুন চরিত্র যুক্ত করা হবে। যেগুলো এই সিরিজকে আরও বেশি জনপ্রিয় করবে।

এর আগে পঞ্চায়েতের প্রতিটি সিজন দর্শকদের মঝে ব্যাপক জনপ্রিয় হয়। প্রতিটি চরিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে পায় আলাদা আলাদা জনপ্রিয়তা। সেই জনপ্রিয়তা ধরে রাখতে তাই এবারও প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, সানবিকা, চন্দন রায় ও ফয়সাল মালিকসহ আরও অনেককে।

এর আগে এক সাক্ষাৎকারে ‘পঞ্চায়েত’র ৪র্থ সিজন নিয়ে পরিচালক দীপককে তার ভাবনা জানতে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। যার উত্তরে তিনি বলেছিলেন, ভাবনা কী! ইতিমধ্যে কয়েকটি পর্ব লেখাও হয়ে গিয়েছে। শুধু তাই নয়, ‘পঞ্চায়েত’ সিজন ৪ নয়, ৫ ও আসবে বলে ঘোষণা দিয়েছেন পরিচালক। তিনি আরও বলেছেন যে, তাদের কাছে সিজন ৫ এর জন্য বিস্তৃত ধারণা রয়েছে।

সিজন ১ থেকেই দর্শকদের পছন্দের তালিকায় একেবারে উপরের দিকেই আছে ‘পঞ্চায়েত’। সরল, সাধাসিধে কাহিনি। আর তার ভিতর দিয়ে ঠিকরে পড়া কৌতুক। এই রসায়নেই বাজিমাত। বলা যায়, ওয়েব সিরিজ ঘরানায় একেবারে ফুরুফুরে বাতাস বইয়ে দিয়েছিল ‘পঞ্চায়েত’। টানা লম্বা সিরিজ মানেই যে খুন-জখম বা খুব ডার্ক হতে হবে, এমন তো কোন মানে নেই। ‘পঞ্চায়েত’ যেন তারই উত্তম উদাহরণ।

‘পঞ্চায়েত’র প্রথম সিজন এসেছিল ২০২০-র এপ্রিলে, দ্বিতীয় সিজন ২০২২-এর মে মাসে। তৃতীয় সিজন এল ২০২৪ এর মে মাসে। সেই হিসাবে ২০২৬ সালের মাঝামাঝিই আসতে পারে পঞ্চায়েতের সিজন-৪। ততদিন অপেক্ষা আর একটু ঘনিয়ে উঠুক।- বলিউড হাঙ্গামা

Tags: ‘পঞ্চায়েত’ওয়েব সিরিজশুটিং
Previous Post

গ্রেপ্তারকৃতদের ন্যায়বিচার নিয়ে অভিযোগ

Next Post

তারকাবহুল বরিশালে খেলবেন রিশাদ

Next Post
বাংলাদেশি ক্রিকেটার রিশাদ বোলিং করে, মাঠে খেলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

তারকাবহুল বরিশালে খেলবেন রিশাদ

নেতা রবি এর ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

হত্যা মামলার আসামি বিএনপি নেতা রবির দলীয় পদ স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT