শান্তি, সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের মন্ত্রে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাঁধে কাঁধ মেলানোর আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। যে বাংলাদেশে থাকবে না বৈষম্য, মুক্তিযুদ্ধের মূল্যবোধের ভিত্তিতে হবে একে অপরের সহযোগি; সেই বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।








