চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানের কারণেই বাবা সিদ্দিকী খুন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:03 অপরাহ্ন 13, অক্টোবর 2024
in বিনোদন
A A
সিদ্দিকী ও তার ছেলে সালমানের ছবি, রাজনৈতিক আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

মুম্বাইয়ের রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকীকে। শনিবার সন্ধ্যায় পূর্ব বান্দ্রায় ছেলের অফিসের বাইরে আততায়ীদের গুলিতে প্রাণ হারান তিনি। এই ঘটনায় এখন পর্যন্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

এরই মধ্যে রবিবার (১৩ অক্টোবর) লরেন্স বিষ্ণোই গ্যাং সদস্যের একটি ফেসবুক পোস্ট দ্রুত ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে বলা হয়েছে, বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং দাউদ ইব্রাহিমের মতো আন্ডারওয়ার্ল্ড ডনের সঙ্গে যোগযোগ রাখার কারণে বাবা সিদ্দিকীকে টার্গেট করা হয়েছে।

পোস্টে লেখা হয়েছে, ‘১ওম, জয় শ্রী রাম, জয় ভারত। আমি জীবনের সারমর্ম বুঝি এবং সম্পদ এবং শরীরকে ধূলিকণা মনে করি। আমি কেবলমাত্র কর্তব্যকে সম্মান জানিয়ে যা সঠিক তা করেছি। সালমান খান, আমরা এই যুদ্ধ চাইনি। কিন্তু আপনার কারণেই ভাইকে প্রাণ দিতে হল। আজ বাবা সিদ্দিকির ভদ্রতার মুখোশ বন্ধ হয়ে গেছে। এক সময় তিনি দাউদের সঙ্গে (মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম) এর অধীনে ছিলেন। তার মৃত্যুর কারণ বলিউড, রাজনীতি এবং সম্পত্তির লেনদেনে দাউদ এবং অনুজ থাপনের সঙ্গে সম্পর্ক।’

পোস্টে আরও লেখা হয়েছে, ‘কারো সঙ্গে আমাদের কোন ব্যক্তিগত শত্রুতা নেই। তবে সালমান খান বা দাউদ গ্যাংকে যারা সাহায্য করবে, তাকে প্রস্তুত থাকতে হবে। যদি কেউ আমাদের কোনও ভাইকে হত্যা করে, আমরা জবাব দেব। আমরা কখনই প্রথম হামলা করি না। জয় শ্রী রাম, জয় ভারত, শহিদদের প্রতি স্যালুট।’

এদিকে এই ঘটনার পর থেকেই সালমান খানের অ্যাপার্টমেন্টের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিজ্যুয়ালগুলিতে ‘সুলতান’ অভিনেতার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে সুরক্ষা কর্মীদের দেখা গেছে সাধারণ সময়ের থেকে আরও বেশি মাত্রায়।

গেল কয়েক বছর ধরেই একাধিকবার মৃত্যুর হুমকি পেয়ে আসছিলেন সালমান খান। ২০২৩ সালে মোটরবাইকে করে আসা দুই অজ্ঞাত ব্যক্তি তার মুম্বাইয়ের বাসভবনের বাইরে গুলি চালায়।

এছাড়াও ২০২২ সালের জুনে এক অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে হাতে লেখা নোট পেয়েছিলেন অভিনেতা। যেখানে সতর্ক করে লেখা ছিল, তিনিও গায়ক সিধু মুসেওয়ালার মতো একই পরিণতি ভোগ করবেন। ২০২২ সালের মে মাসে পাঞ্জাবের মানসা জেলায় বিষ্ণোই গ্যাং সিধু মুসেওয়ালাকে খুন করে। এবার একই পরিণতি হলো বাবা সিদ্দিকিরও। –ইন্ডিয়া টুডে 

Tags: বাবা সিদ্দিকিলরেন্স বিষ্ণোই গ্যাংসালমান খানহত্যা
Previous Post

মুম্বাইয়ের কোচ হয়ে ফিরলেন জয়াবর্ধনে

Next Post

অন্তঃসত্ত্বা হওয়ায় চাকরিচ্যুত হলেন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ

Next Post
অধ্যক্ষের সাথে শিশুর ছবি, নার্সিং ইনস্টিটিউটের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তঃসত্ত্বা হওয়ায় চাকরিচ্যুত হলেন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ

বন্যার কারণে ঢাকা শহরে জলাবদ্ধতা সৃষ্টি, যানবাহন চলাচল বন্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারী বৃষ্টিতে মক্কায় বন্যা; ডুবেছে সাহারা মরুভূমিও!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT