কারো সন্তান হারানোর বেদনা, কারও পিতাহারা সন্তানদের ভবিষ্যতের দুর্ভাবনা। অনিশ্চয়তায় দিন কাটছে সিরাজগঞ্জের এনায়েতপুরের শহীদ পরিবারগুলোর। ৪ঠা আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন দরিদ্র এক তাঁত শ্রমিক ও দুই শিক্ষার্থী। পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থার পাশাপাশি ন্যায়বিচার নিশ্চিত করার দাবি স্বজনদের।








