চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যাকবলিত এলাকায় খাবার-বিশুদ্ধ পানির সংকট, পানিবাহিত রোগের প্রকোপ

হাকিম বাবুল by হাকিম বাবুল
10:29 পূর্বাহ্ন 13, অক্টোবর 2024
in - টপ লিড নিউজ, জনপদ, শেরপুর
A A
বন্যাকবলিত এলাকায় পানির প্রবাহ ও ক্ষতিগ্রস্ত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাহাড়ি ঢলের পানি নামতে থাকায় শেরপুর জেলায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বন্যকবলিত এলাকার মানুষের দুর্ভোগ কাটেনি। ভেঙেছে ঘর-বাড়ি, রাস্তাঘাট ও ডুবে হেছে ফসলি জমি। এতে ক্ষতির মুখে পড়েছে বন্যাকবতিরা।

সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার ত্রাণ তৎপরতা থাকলেও যোগাযোগ বিচ্ছিন্ন বন্যাকবলিত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। সেইসাথে ডায়রিয়া, আমাশয়, চুলকানিসহ পানিবাহিত নানা রোগব্যধি দেখা দিয়েছে।
যদিও সিভিল সার্জন জানিয়েছেন, বন্যাকবতি এলাকাগুলোতে সেনাবাহিনী, মেডিকেল স্টুডেন্ট, চিকিৎসকসহ ৪টি মেডিকেল টিম ত্রাণ ও চিকিৎসা সহায়তায় কাজ করছে।

সরেজমিনে নকলা উপজেলার পিছলাকুড়ি গ্রামে গিয়ে দেখা যায়, ভোগাই নদীর তীরে জেলেপল্লীতে ৪০টি হিন্দু পরিবারসহ প্রায় দেড় শতাধিক পরিবার বসবাস করে। নদীর বাঁধ ভেঙ্গে পাহাড়ি ঢলে ওই এলাকার অনেকের বাড়ি-ঘর, জিনিসপত্র, ফসসি জমি সবকিছু তছনছ হয়ে গেছে।

গত ৬ দিন পানিবন্দি থাকার পর ঢলের পানি গত বুধবার থেকে নামতে শুরু করেছে। ঢলের পানি ওঠায় মন্দিরে হিন্দু পরিবারগুলো এবার দূর্গাপূজাও করতে পারেননি। ঘর-বাড়ি থেকে পানি নামলেও তাদের দুর্ভোগ কাটেনি। এখনও ক্ষেতখোলায় ঢলের পানি আটকে রয়েছে।

গ্রামের ভেতর দিয়ে চলাচলের জন্য পিছলাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাড়াকান্দা পর্যন্ত দেড় কিলোমিটারের একমাত্র কাঁচা রাস্তাটি ঢলের পানিতে জায়গায় জায়গায় ভেঙে গর্ত হয়ে রয়েছে। এতে চলাচলে অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত পিছলাকুড়ির জেলে পরিবারগুলো কষ্টে থাকলেও অদ্যাবধি তাদের কোনো খোঁজখবর কেউ নেয়নি।

প্রশাসনের কেউই সেখানে যায়নি। একেবারের নিভৃত পল্লী এবং যোগাযোগ ব্যবস্থা ও রাস্তা খারাপ হওয়ায় ক্ষতিগ্রস্ত এসব পরিবারগুলোর নিকট কোন ধরণের ত্রাণ সহায়তাও পেঁছেনি।

Tags: পানিবাহিত রোগবন্যাশেরপুর
Previous Post

আরব আমিরাতে দুর্গোৎসব উদযাপন

Next Post

নির্বাচনে ট্রাম্পকে ঠেকাতে কমলা হ্যারিসের মেডিকেল রিপোর্ট প্রকাশ

Next Post
ট্রাম্প ও কমলা হ্যারিসের ছবি, রাজনৈতিক আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনে ট্রাম্পকে ঠেকাতে কমলা হ্যারিসের মেডিকেল রিপোর্ট প্রকাশ

বাংলাদেশের একজন উপদেষ্টা গুজব ও বিভ্রান্তি নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ আসলে জবাবদিহির আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT