চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বউ সাজার স্বপ্ন পূরণ নায়িকার!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:21 অপরাহ্ন 12, অক্টোবর 2024
in বিনোদন
A A
বউ সাজার অনুষ্ঠানে নায়িকা পরিধান করেছেন ঐতিহ্যবাহী শাড়ি ও গহনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ে করলেন চিত্রনায়িকা শিরিন শিলা। ছয় বছরের প্রেমের সম্পর্কের পর সেই প্রেমিককেই বিয়ে করলেন তিনি। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে ঘরোয়া আয়োজনে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

শিরিন শিলার বরের নাম আবিদুল মোহাইমিন সাজিল। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক সম্পন্ন করেছেন। এছাড়া ট্রাভেল এজেন্সির ব্যবসাও রয়েছে তার।

বউ সাজার অনুষ্ঠানে নবদম্পতি, সুন্দর শাড়ি ও গয়না পরা. Channel i News - চ্যানেল আই নিউজ শুক্রবার নিজের ফেসবুকে বরের সঙ্গে ছবি শেয়ার করেন শিলা। কাবিনামায় স্বাক্ষর করছেন, এমন একটি ছবি দিয়ে শিলা লিখেন ‘আলহামদুলিল্লাহ কবুল। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ এসময় তার পাশে বর সাজিলকেও দেখা যায়।

নতুন বিবাহিত নারী রঙিন পোশাক পরে হাসছে, পাত্রের সাথে আনন্দে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ এরপরও কয়েক দফায় বেশকিছু ছবি শেয়ার করেছেন শিলা। সেই সাথে বিয়েতে রঙ খেলার ভিডিও শেয়ার করেন তিনি। বউ সাজে একগুচ্ছ ছবি শেয়ার করে এদিন আরো একটি পোস্টে শিলা বলেন,“অবশেষে সত্যি কারের বউ সাজার স্বপ্নটা পূরণ হলো।”

নতুন বিবাহিত দম্পতি হাসিমুখে একসঙ্গে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ শুক্রবার সন্ধ্যার পর বর সাজিলের সাথে আরো প্রায় এক ডজন ছবি শেয়ার করেন শিলা। বিয়েতে রঙ খেলার বিভিন্ন মুহূর্তের সেইসব ছবি শেয়ার করে শিলা লিখেন,“বিয়ে করবো রং খেলবোনা তাকি হয়। আমাদের বিয়ের রঙিন কিছু মুহূর্ত।”

সাজগোজে সেজে থাকা এক নববধূর ছবি, তিনি গহনায় সজ্জিত।. Channel i News - চ্যানেল আই নিউজ বৃহস্পতিবার পারিবারিক আয়োজন বিয়ে সারলেও শিলা মনে করেন,“ঘরোয়াভাবে আমরা রেজিস্ট্রি বিয়ে করছি। একটু সময় নিয়ে অনুষ্ঠান করার ইচ্ছা রয়েছে। তখন ইন্ডাস্ট্রির সবাইকে নিয়ে বড় আয়োজন থাকবে। সবার কাছে দোয়া চাই। যেন আমরা সুখী হতে পারি।”

নায়িকা ও তার স্বামী হোলি উৎসবে ছবি তুলছেন, রঙিন পাউডার ছিটানো. Channel i News - চ্যানেল আই নিউজ সাজিলের সঙ্গে পরিচয় প্রসঙ্গে তিনি বলেন, একটা মজার স্মৃতি আছে আমাদের। আজ থেকে ছয় বছর আগে আমাদের পরিচয়। অর্থাৎ ১০ অক্টোবর পরিচয়। ঠিক পরিচয়ের ছয় বছর পর একই দিনে বিয়ে করছি আমরা। এই সময়টায় আমরা একে অপরকে চিনেছি জেনেছি। অপেক্ষায় ছিলাম সঠিক সময়ের। অবশেষে আমাদের সম্পর্ক পরিণয়ে রূপ নিচ্ছে আজ। সাজিল খুব ভালো একজন মানুষ। আগামীতে আমরা একসঙ্গে পথ চলতে চাই।

শিরিন শিলা অভিনীত প্রথম সিনেমা ‘হিটম্যান’। পরবর্তীতে ক্ষণিকের ভালোবাসা, মিয়া বিবি রাজি, মন জানে না মনের ঠিকানা, শেষ বাজি সিনেমাগুলোতে দেখা গেছে তাকে। সিনেমা কম করলেও ব্যক্তিগত জীবন নিয়ে বেশি সমালোচনার পড়তে দেখা যায় এই নায়িকাকে।

Tags: নায়িকাবউবরলিড বিনোদনশিরিন শিলাসিনেমাস্বপ্ন পূরণ
Previous Post

অভিষেক-ঐশ্বরিয়ার পথেই হাঁটছেন রণবীর-আলিয়া?

Next Post

চলে গেলেন ডোরেমনের ভয়েস আর্টিস্ট

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদে ডোরেমনের ভয়েস আর্টিস্টের মৃত্যু সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন ডোরেমনের ভয়েস আর্টিস্ট

প্রধান উপদেষ্টার হাসিমুখে ছবি, দাপ্তরিক পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্গাপূজায় ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT