চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৩ ঘণ্টা পর একই এলাকায় আবার দুর্ঘটনা: নিহত ২, আহত ৬

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
11:30 পূর্বাহ্ন 12, অক্টোবর 2024
in - সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
দুর্ঘটনা স্থান, আহত ও নিহতের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে ১৩ ঘণ্টা পর একই স্থানে বাসের ধাক্কায় অটোরিক্সার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৬ জন।

গতকাল (১১ অক্টোবর) শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর সল্লা এলাকায় অরিন ট্রাভেলস পরিবহনের দ্রুত গতির একটি বাসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিক্সার চালক ভূঞাপুরের অলোয়া ইউনিয়নের চেংটাপাড়া এলাকার চান্দু মণ্ডলের ছেলে সওকত মণ্ডল ও অটোরিক্সার যাত্রী ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার নয়ন চন্দ্র দাস। নয়ন পূজা উপলক্ষে তার শ্বশুরবাড়ি সল্লা বেড়াতে এসেছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, নিহত ও আহতরা শুক্রবার সন্ধ্যায় উপজেলার দেউপুর পূজা মণ্ডপ থেকে অটোরিক্সা যোগে সল্লা ফিরছিলেন। পথিমধ্যে মহাসড়ক পার হবার সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী অরিন ট্রাভেলস্ পরিবহনের একটি বাস অটোরিক্সাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সায় থাকা শিশুসহ ৮জন গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে নয়নের মৃত্যু হয়। অন্য আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে অটোরিক্সার চালক সওকত মণ্ডলের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এই বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক আবিদ হোসেন খান জানান, হাসপাতালে নেওয়ার পথে ১জন নিহত হলে পরিবারের লোকজন তাকে সল্লার শ্বশুর বাড়িতে নেয়। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় নিয়ে যায়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিক্সা উদ্ধার করে থানায় নেওয়া হলেও বাসের চালক পলাতক আছেন।

তবে অটোরিক্সা চালককে ঢাকায় নেওয়ার পথে মারা যাওয়ায় বিষয়টি জানা নেই পুলিশের। এর আগে গতকাল ভোর সাড়ে ৫টার দিকে একই এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়। আহত হয় আরও একজন।

Tags: সড়ক দুর্ঘটনা
Previous Post

নিখোঁজের ১৪ দিন পর স্কুল শিক্ষকের বস্তাবন্দি লাশ উদ্ধার

Next Post

শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও খাদ্যের সংকট

Next Post
শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি, জলাবদ্ধতা ও ক্ষতিগ্রস্ত কৃষি জমি. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও খাদ্যের সংকট

পূজা মণ্ডপে বোতল ও মোমবাতি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তাঁতীবাজার পূজা মণ্ডপের ঘটনায় যা বলল ডিএমপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT