রাজধানীর দক্ষিণখান ও উত্তরখানে রাস্তা উন্নয়ন কাজের ধীর গতির কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। রাস্তার বেহাল দশার কারণে শুধু চলাচলই কঠিন নয়, রোগীদের হাসপাতালে নিতেও দুর্ভোগ পোহাতে হয়। খানাখন্দ আর জলাবদ্ধতার কারণে কয়েক মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে ঘন্টার পর ঘণ্টা।








