ধীরে হলেও ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
আজ ১১ অক্টোবর চ্যানেল আই’কে দেওয়া সাক্ষাৎকারে চাইলে ভারতীয় ভিসা সেন্টারকে নিরাপত্তা দেওয়া হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।
উপদেষ্টা মনে করেন, ভিসা সেন্টার চালু হলে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হবে। কারণ এতে দুই দেশেরই স্বার্থ আছে। যোগাযোগ বাড়লে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করবে।
মিথ্যাচার আর কুৎসা রটানো দুই দেশের সম্পর্কে বাধা হতে পারে বলে মন্তব্য করে মো. তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ নিয়ে ভারতের রাজনীতিবিদদের নেতিবাচক মন্তব্য আর মিডিয়ায় মিথ্যাচার বন্ধ চায় আমরা।









